ইতালির রোমে কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনকে পেটাল প্রবাসী যুবকরা

ইতালির রাজধানী রোমে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
ইতালির রাজধানী রোমে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

জানা গেছে, সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে ইতালিতে যান বনি আমিন। মঙ্গলবার রাতে রোমের তরপিনাতারা আবাসিক এলাকায় একদল যুবক তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি বনি আমিনকে ধরে রেখেছেন এবং তার সঙ্গে উত্তেজিত আচরণ করছেন। পরে তিনি সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে কয়েকজন তাকে ধাওয়া করেন। একপর্যায়ে রাস্তায় একটি গাড়ির পাশে ফেলে তাকে মারধর করা হয়।

ভিডিওতে হামলাকারীদের বাংলায় কথা বলতে ও গালাগাল করতে শোনা যায়। তারা বনি আমিনকে ‘মৌলবাদী’ বলে সম্বোধন করছিল বলেও দাবি করা হচ্ছে।

তবে হামলার প্রকৃত কারণ এবং জড়িত ব্যক্তিদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন দাবি ছড়ালেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নোয়াখালীর হাতিয়ার বাসিন্দা বনি আমিন বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাস করেন। বিভিন্ন দেশে ভ্রমণ করে ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তিনি। তাঁর রয়েছে বিপুল সংখ্যক অনুসারী।


বিক্ষোভের উত্তাপে দিল্লি, নিরাপত্তার কারণে বন্ধ ১৬ মেট্রো স্টেশন

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না' সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. 'দুদক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাজ করে না'