ইতালি প্রবাসীর বাড়িতে ডাকাতি: স্বর্ণ, নগদ অর্থ ও মোবাইল লুট

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
মাদারীপুরের রাজৈর উপজেলার দুর্গাবরদী নদীরপাড় এলাকায় এক ইতালি প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ি থেকে ১৫ ভরি স্বর্ণালংকার, নগদ সাড়ে ৪ লাখ টাকা এবং ৭টি মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে। এ সময় তারা সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্কও খুলে নিয়ে যায়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার নজরুল সেজালের বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, সংঘবদ্ধ ডাকাতদল বাড়ির প্রধান ফটকের কেচি গেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা গৃহকর্ত্রী নাহিদা বেগমের কক্ষে ঢুকে ধারালো অস্ত্রের মুখে তার হাত-পা বেঁধে ফেলে। এরপর গৃহকর্তা নজরুল সেজালকেও বেঁধে ফেলে।

এরপর বাড়ির বিভিন্ন কক্ষের ১৩টি আলমারি ও ওয়ারড্রব ভেঙে স্বর্ণালংকার, নগদ অর্থ ও মোবাইল ফোন লুট করে নেওয়া হয়। বাধা দিতে গেলে পরিবারের অন্য সদস্যদের মারধরের অভিযোগও রয়েছে। ডাকাতি শেষে তারা বাড়ির দ্বিতীয় তলায় থাকা সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে যায়, যাতে কোনো আলামত না থাকে।

ভুক্তভোগী নাহিদা বেগম বলেন, “প্রায় ২০ জনের মতো ডাকাত ঘরে ঢুকে ১৩টি আলমারি ও ওয়ারড্রব ভেঙে ১৫ ভরি স্বর্ণালংকার, নগদ প্রায় সাড়ে ৪ লাখ টাকা, ৫টি স্মার্টফোন, একটি আইফোন ও একটি বাটন ফোন নিয়ে গেছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

এ বিষয়ে শিবচর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সালাহ উদ্দিন বলেন, “ডাকাতির ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং দ্রুত জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের