ইসলামের পক্ষে একটাই বাক্স—হাতপাখা মার্কা: রেজাউল করীম

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, “ইসলামের বিজয়ের জন্য, হাতপাখা প্রতীকের বিজয়ের জন্য আমরা মা–বোনদের কাছে যাব, মুরুব্বিদের কাছে যাব। আমরা তাদের বোঝাব—ইসলামের পক্ষে একটাই ভোটের বাক্স রয়েছে, আর সেই বাক্স হলো হাতপাখা মার্কা। ইসলাম প্রতিষ্ঠা করতে হলে হাতপাখা প্রতীকেই ভোট দিতে হবে।”

বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৩টায় কুড়িগ্রাম কলেজ মোড় বিজয় স্তম্ভের সামনে কুড়িগ্রাম–২ (কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী ও রাজারহাট) আসনের নির্বাচনী প্রচারণা উপলক্ষে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।

রেজাউল করীম বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামের পক্ষে একটাই ভোটের বাক্স রয়েছে। সেই বাক্সটি হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীক। যারা ইসলামকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন এবং ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চান—আমি সেই মা–বোন ও ভাইদের কাছে বিনীতভাবে আহ্বান জানাই, দুনিয়ায় শান্তি ও আখিরাতের মুক্তির জন্য হাতপাখা মার্কায় ভোট দিন।”

তিনি আরও বলেন, “দেশের প্রকৃত পরিবর্তনের জন্য ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে, উত্তম নীতি ও আদর্শের পক্ষে এবং মানবতার কল্যাণের পক্ষে ভোট দিতে হবে। ভোটের প্রকৃত বিজয় তখনই নিশ্চিত হবে, যখন ইসলামের পক্ষে ভোট দেওয়া হবে।”

জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি বলেন, “যদি ইসলামী অনুশাসন অনুযায়ী দেশ পরিচালনা না করা হয়, তাহলে ২০২৪ সালের জুলাই আন্দোলনের প্রয়োজন কী ছিল? এত প্রাণের বিনিময়ে আবু সাঈদ ও মুগ্ধদের আত্মত্যাগেরই বা অর্থ কী? যারা ইসলাম ধর্মের অনুপ্রেরণা, নীতি ও শরিয়াহ আইন অনুযায়ী দেশ পরিচালনা করবে না, তারা কার্যত ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।”

ইসলামী আন্দোলন বাংলাদেশের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ মাহবুবুর রহমান, কুড়িগ্রাম–২ আসনের দলীয় মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা মো. নুর বখত এবং জেলা নেতা আবু বক্কর সিদ্দিকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান