ইসিতে আপিল শুনানিতে আউয়াল মিন্টু–হাসনাতের তর্ক, হট্টগোল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানিকালে বিএনপি প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহর মধ্যে তর্ক ও হট্টগোলের ঘটনা ঘটেছে।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ ঘটনা ঘটে।

মানিকগঞ্জ-৩ আসনের প্রার্থী আফরোজা খানমের মনোনয়নপত্রের বৈধতা নিয়ে আপিল শুনানির সময় এই পরিস্থিতির সৃষ্টি হয়। তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুনানিতে সংশ্লিষ্ট সিনিয়র আইনজীবীদের বক্তব্য শোনার পর কমিশন প্রায় আধা ঘণ্টার জন্য বিরতি দেয়। প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) নেতৃত্বে কমিশন সভাকক্ষ ত্যাগ করার পরপরই আপিলের পক্ষে ও বিপক্ষে থাকা আইনজীবীদের মধ্যে বাদানুবাদ শুরু হয়।

এই সময় ফেনী-৩ আসনের বিএনপি প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু সেখানে উপস্থিত ছিলেন। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তার মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধেও আপিল হওয়ায় তিনি শুনানিতে অংশ নিতে ইসিতে আসেন। বাদানুবাদের একপর্যায়ে তিনি মনোনয়ন বাতিল চাওয়া পক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন কুমিল্লা-৪ আসনের এনসিপি প্রার্থী আবুল হাসনাত ওরফে হাসনাত আব্দুল্লাহ, যিনি অন্য একটি আপিলের শুনানির জন্য মিলনায়তনে ছিলেন।

আউয়াল মিন্টুর বক্তব্যে আপত্তি জানালে দুজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে আইনজীবীরা আউয়াল মিন্টুকে সরিয়ে নেন। পরে তার ছেলে তাবিথ আউয়াল হাসনাতকে শান্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিরতির পর শুনানি শুরু হলে হাসনাত আব্দুল্লাহ কমিশনের কাছে অভিযোগ করে বলেন, 'আউয়াল মিন্টু তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন এবং বল প্রয়োগের চেষ্টা করেছেন।'

এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, 'আমরা বিষয়টি শুনেছি। এটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। আশা করি, ভবিষ্যতে কেউ এ ধরনের আচরণ করবেন না।'

তিনি এ ঘটনায় প্রয়োজন মনে করলে নির্বাচনি তদন্ত কমিটির কাছে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. মাত্র ৪ মিনিটের ব্যবধানে ৩টি ককটেল বিস্ফোরণ সদ্য. রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ. লীগের কেন্দ্রীয় নেতাদের নির্দেশের দাবি পুলিশের সদ্য. সবাইকে কাঁদিয়ে গেলেন অপ্রতীম, চিরনিদ্রায় শায়িত শেষ ঠিকানায় সদ্য. অপ্রতীম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ সদ্য. দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দলীয় ঐক্য সদ্য. অপ্রতিমের জানাজার পর কুবি শিক্ষার্থীদের বিক্ষোভের ডাক সদ্য. বিরোধী দলের লংমার্চ নিয়ে পোস্ট করায় জিএমপি কর্মকর্তাকে প্রত্যাহার সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. মাত্র ৪ মিনিটের ব্যবধানে ৩টি ককটেল বিস্ফোরণ সদ্য. রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ. লীগের কেন্দ্রীয় নেতাদের নির্দেশের দাবি পুলিশের সদ্য. সবাইকে কাঁদিয়ে গেলেন অপ্রতীম, চিরনিদ্রায় শায়িত শেষ ঠিকানায় সদ্য. অপ্রতীম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ সদ্য. দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দলীয় ঐক্য সদ্য. অপ্রতিমের জানাজার পর কুবি শিক্ষার্থীদের বিক্ষোভের ডাক সদ্য. বিরোধী দলের লংমার্চ নিয়ে পোস্ট করায় জিএমপি কর্মকর্তাকে প্রত্যাহার