ইরান যুদ্ধের খবর পছন্দ না হলে লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
ইরানকে ঘিরে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি নিয়ে সংবাদ পরিবেশনে মার্কিন গণমাধ্যমকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের সম্প্রচার নিয়ন্ত্রক সংস্থা। সংবাদ প্রচার ‘পছন্দ না হলে’ গণমাধ্যমের সম্প্রচার লাইসেন্স বাতিল হতে পারে, এমন মন্তব্য ঘিরে মার্কিন রাজনীতিতে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ব্রেন্ডন কার বলেন, 'ইরান যুদ্ধ নিয়ে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে গুজব বা বিকৃত তথ্য প্রচার থেকে বিরত থাকতে হবে।'

সম্প্রচারমাধ্যমগুলোকে জনস্বার্থে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, 'ইতিমধ্যে যেসব সম্প্রচারমাধ্যম ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে, তাদের লাইসেন্স নবায়নের আগে নিজেদের সংশোধনের সুযোগ রয়েছে। অন্যথায় লাইসেন্স হারানোর ঝুঁকি তৈরি হতে পারে।'

কারের বক্তব্যে ইঙ্গিত দেওয়া হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধসংক্রান্ত সংবাদ পরিবেশনে অসন্তুষ্ট হলে সংশ্লিষ্ট গণমাধ্যমের লাইসেন্স বাতিল করা হতে পারে।

এ মন্তব্য প্রকাশ্যে আসার পরপরই সমালোচনার ঝড় ওঠে মার্কিন রাজনৈতিক অঙ্গনে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম একে ‘স্পষ্টতই সংবিধানবিরোধী’ বলে আখ্যা দিয়েছেন।

সমালোচকদের দাবি, সংবাদ পরিবেশনের কারণে সম্প্রচার লাইসেন্স বাতিলের হুমকি দেওয়া মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী। অনেক ডেমোক্র্যাট রাজনীতিক ও নাগরিক অধিকারকর্মী এই সতর্কবার্তাকে সরাসরি সেন্সরশিপের সঙ্গে তুলনা করেছেন।

হাওয়াইয়ের সেনেটর ব্রায়ান শ্যাটজ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেন, 'এই বার্তা মূলত এমন ইঙ্গিত যে যুদ্ধে ইতিবাচক কভারেজ না দিলে সম্প্রচার লাইসেন্স নবায়ন নাও হতে পারে। এটি সংবাদমাধ্যমকে বলে দেওয়ার চেষ্টা—যুদ্ধ কীভাবে কাভার করতে হবে।'

এর আগে, গণমাধ্যমের ওপর চাপ সৃষ্টি করার অভিযোগেও সমালোচিত হয়েছিলেন ব্রেন্ডন কার। গত বছর মার্কিন কমেডিয়ান জিমি কিমেলের একটি অনুষ্ঠানে প্রেসিডেন্টের সমালোচনা প্রচারিত হওয়ার পর তিনি এবিসি চ্যানেলকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার