ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর’ এর উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে ইফতার আয়োজন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অর্ধশত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীকে নিয়েইফতার মাহফিলের আয়োজন করেছে ‘ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর’।

আজ সোমবার (২ মার্চ) বিকেল সাড়ে ৫টায় কলা ও মানবিকী অনুষদের ১০৩ নম্বর কক্ষে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিশ্ববিদ্যালয় মহিলা ক্লাবের সভাপতি ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক কামরুন নেছা খন্দকার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'আজকের এ আয়োজন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশেরও একটি উপলক্ষ। তাদের সম্মান ও অংশগ্রহণকে গুরুত্ব দিয়েই আমরা একত্রিত হয়েছি। বিশ্ববিদ্যালয় পরিবার হিসেবে আমরা চাই, তারা যেন সবসময় সহযোগিতা ও সহমর্মিতা পায় এবং প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করার আশাবাদ ব্যক্ত করছি এবং সবার কল্যাণ কামনা করছি।'

ইনক্লুসিভ জাহাঙ্গীরনগরের সভাপতি সুমাইয়া আক্তার হীয়া বলেন, 'এই ইফতার আয়োজন মূলত ক্যাম্পাসে সৌহার্দ্য ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত করার একটি ক্ষুদ্র প্রয়াস। আমরা চাই প্রতিটি শিক্ষার্থী, তাদের শারীরিক সক্ষমতা নির্বিশেষে, যেন বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আয়োজনে সমান মর্যাদা ও গুরুত্বের সাথে অংশ নিতে পারে।'

এসময় নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আফসানা হকও উপস্থিত ছিলেন।

সদ্য সংবাদ/সিয়াম শাহরিয়ার সামি

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তাল গাজীপুর, পুলিশ বক্সে আগুন সদ্য. হাইকোর্ট থেকে জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান সদ্য. মিরপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৩টি মেট্রোস্টেশন বন্ধ ঘোষণা সদ্য. পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ঘোষণা করা হলো মজুরি বোর্ড সদ্য. মিরপুরে ভয়াবহ সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ সদ্য. ইন্টারপোলের বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তাল গাজীপুর, পুলিশ বক্সে আগুন সদ্য. হাইকোর্ট থেকে জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান সদ্য. মিরপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৩টি মেট্রোস্টেশন বন্ধ ঘোষণা সদ্য. পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ঘোষণা করা হলো মজুরি বোর্ড সদ্য. মিরপুরে ভয়াবহ সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ সদ্য. ইন্টারপোলের বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন আইজিপি সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা