ইবিতে গ্রীন ভয়েসের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)-এর পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠ প্রাঙ্গণে এই আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েসের সাবেক সভাপতি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) ইবি শাখার আহ্বায়ক এসএম সুইট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার মুখ্য সংগঠক মো. গোলাম রব্বানী। এছাড়া সংগঠনটির বর্তমান সভাপতি  ইমতিয়াজ আহমেদ ইমনসহ গ্রীন ভয়েসের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় ইবি রিপোর্টার্স ইউনিটি, প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির সাংবাদিকবৃন্দ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে গ্রীন ভয়েসের সভাপতি ইমতিয়াজ আহমেদ ইমন বলেন, “আপনারা যারা আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত হয়েছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের উপস্থিতি আমাদের সংগঠনের জন্য অনুপ্রেরণার উৎস।” এসময় তিনি সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

ইফতার মাহফিল শেষে গ্রীন ভয়েসের সার্বিক অগ্রগতি, সমৃদ্ধি ও দেশের পরিবেশ রক্ষার লক্ষ্যে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গ্রীন ভয়েস ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি সক্রিয় পরিবেশবাদী সংগঠন। সংগঠনটি নিয়মিতভাবে বৃক্ষরোপণ কর্মসূচি, পরিচ্ছন্নতা অভিযান ও পরিবেশ সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করা এবং একটি সবুজ ও বাসযোগ্য ক্যাম্পাস গড়ে তোলাই সংগঠনটির মূল লক্ষ্য।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে