ইবির আবাসিক শিক্ষার্থীদের জন্য হল কর্তৃপক্ষ ইফতার আয়োজন করবে

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
পবিত্র রমজান মাস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়–এর হলসমূহে অবস্থানরত আবাসিক শিক্ষার্থীদের মধ্যে ইফতার পরিবেশনের সিদ্ধান্ত নিয়েছে হল কর্তৃপক্ষ।

সোমবার (২ মার্চ) হল প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। ফলে সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষ পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রভোস্ট কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক আগামী ৮ মার্চ (১৮ রমজান) হলসমূহের আবাসিক শিক্ষার্থীদের জন্য ইফতার আয়োজন করা হবে। ইফতার সংগ্রহের জন্য শিক্ষার্থীদের ৩ ও ৪ মার্চের মধ্যে অফিস সময়কালে হল অফিসে গিয়ে তাদের হল আইডি কার্ড দেখিয়ে টোকেন সংগ্রহ করতে হবে। উল্লেখিত সময়ের পর আর কোন টোকেন প্রদান করা হবে না।

তবে অনাবাসিক শিক্ষার্থীদের বাদ দেওয়ায় কিছু মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে প্রভোস্ট কাউন্সিল সভাপতি ও খালেদা জিয়া হল প্রভোস্ট অধ্যাপক ড. জালাল উদ্দিন জানান, “এ আয়োজন বিশ্ববিদ্যালয় প্রশাসনের নয়, বরং হল কেন্দ্রিক। তাই প্রভোস্টদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনাবাসিক শিক্ষার্থীদের বিষয় তখনই বিবেচনায় আসবে, যখন বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে