শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী এ্যানি বলেন, যেখানে ‘না’ ভোট পড়েছে, সেখানে ‘না’ ভোটের ভিত্তিতে সংসদে বিষয়টি উত্থাপন ও আলোচনা হবে। আর যেখানে নোট অব ডিসেন্ট দেওয়া হয়েছে, তা নির্ধারিত প্রক্রিয়ায় নিষ্পত্তি হবে। এ বিষয়ে আইনবিদরা ইতোমধ্যে সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
মব কালচারের সমালোচনা করে পানিসম্পদ মন্ত্রী বলেন, 'মব মানে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা। যারা মব করছেন, তাদের সরে আসাটাই উচিত। মব কালচার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাধা হতে পারে।'
রাজনৈতিক মতপার্থক্য প্রসঙ্গে এ্যানি বলেন, 'সব ইস্যুতে বিরোধিতার অবস্থান না নিয়ে দেশ গড়ার স্বার্থে আন্তরিকভাবে কাজ করা প্রয়োজন। মতপথ ভিন্ন থাকতে পারে, কিন্তু দেশকে এগিয়ে নিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।'
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, সাধারণ সম্পাদক শাহ্ মো. এমরান, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।