হত্যার আগে আধ ঘণ্টায় ফাঁকা বিভাগ, পরিকল্পিত নাকি কাকতালীয়?

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডকে ‘পরিকল্পিত’ বলে অভিযোগ করেছেন নিহতের পরিবার। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, হত্যাকাণ্ডের আগে অল্প সময়ের ব্যবধানে বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা বিভাগ ত্যাগ করেন। এতে ঘটনার পেছনে পরিকল্পনার সন্দেহ আরও জোরালো হয়েছে বলে দাবি তাদের।

গত বুধবার (৪ মার্চ) বিকেল ৪টার দিকে সমাজকল্যাণ বিভাগের সাবেক কর্মচারী ফজলুর রহমানের ছুরিকাঘাতে নিজ কক্ষে নিহত হন শিক্ষিকা আসমা সাদিয়া রুনা।

ক্যাম্পাস ও বিভাগ সূত্রে জানা যায়, ঘটনার দিন সমাজকল্যাণ বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের পরীক্ষা শেষ করে শিক্ষিকা রুনা নিজ কক্ষে অবস্থান করছিলেন। সেদিন বিভাগের ইফতার মাহফিলের আয়োজনের বিল উত্তোলনের জন্য তিনি সেমিনার লাইব্রেরিয়ান ফজলুল হককে নোট প্রস্তুত করতে বলেন। সে সময় বিভাগে সহকারী রেজিস্ট্রার মোজাম্মেল হক, কর্মচারী সোহাগ, নৈশপ্রহরী সুমনসহ শিক্ষক হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

তবে হত্যাকাণ্ডের আগে একে একে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা বিভাগ ত্যাগ করেন। বিভিন্ন কারণে তারা বের হয়ে যাওয়ায় ওই সময় শিক্ষিকা রুনা বিভাগে একাই ছিলেন। এই সুযোগে ফজলুর রহমান শিক্ষিকার কক্ষে ঢুকে তাকে ছুরিকাঘাত করেন। আশপাশের কক্ষে কেউ না থাকায় তাৎক্ষণিকভাবে কোনো সহায়তাও পাননি তিনি।

জানা যায়, হত্যাকাণ্ডের প্রায় এক সপ্তাহ আগে দাপ্তরিক কাজে অদক্ষতার অভিযোগে বিভাগের সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎকে উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা হলে বদলি করা হয়। এছাড়া অসদাচরণের অভিযোগে প্রায় এক মাস আগে অভিযুক্ত ফজলুর রহমানকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বদলি করা হয়েছিল।

থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, ঘটনার দিন বিকেল ৩টা ৩৮ মিনিটে শিক্ষক হাবিবুর রহমান বিভাগ ত্যাগ করেন। পরে বিকেল ৩টা ৪১ মিনিটে সহকারী রেজিস্ট্রার মোজাম্মেল হক, সেমিনার লাইব্রেরিয়ান ফজলুল হক এবং কর্মচারী সোহাগ ভবনের বিপরীত পাশের গেট দিয়ে বেরিয়ে যান।

বের হওয়ার সময় তারা নৈশপ্রহরী সুমনকে বিভাগের দেখভালের দায়িত্ব দিয়ে যান। তবে হত্যাকাণ্ডের মাত্র তিন মিনিট আগে বিকেল ৪টা ৯ মিনিটে সুমনও ভবন ত্যাগ করেন বলে ফুটেজে দেখা যায়।

এর আগে বিকেল ৪টা ১ মিনিটে ফজলুর রহমানকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কিচেন রুম থেকে পকেটে পলিথিনে মোড়ানো একটি বস্তু নিয়ে বের হতে দেখা যায়। পরে তাকে তৃতীয় তলা থেকে দ্বিতীয় তলায় শিক্ষিকা রুনার কক্ষের দিকে যেতে দেখা যায়। কয়েক মিনিট পর তিনি আবার ফিরে যান এবং পরে পুনরায় ওই কক্ষে প্রবেশ করেন।

বিকেল ৪টা ১২ মিনিটে শিক্ষিকা রুনাকে ‘আল্লাহ বাঁচাও, বাঁচাও’ বলে চিৎকার করতে শোনা যায়।

পরবর্তীতে ভবনের নিচে থাকা দুই আনসার সদস্য ও দুই শিক্ষার্থী ঘটনাস্থলে গেলে কক্ষের ভেতরে হত্যাকারী ফজলু আটকা পড়ে। দরজার উপর দিয়ে ভেতরে তাকিয়ে তারা শিক্ষিকা রুনাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে উপস্থিত শিক্ষার্থীরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে ফজলুকে নিজের গলায় ছুরি চালানোর চেষ্টা করতে দেখা যায়। উপস্থিত শিক্ষার্থীদের দাবি, গণপিটুনি থেকে বাঁচতে তিনি আত্মহত্যার নাটক করেন।

শিক্ষার্থীদের দাবি, ঘটনার দিন বিভাগের ইফতার মাহফিল ছিল। সেখানে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিত থাকার কথা থাকলেও সবাই একসঙ্গে বিভাগ ত্যাগের বিষয়টি রহস্যজনক। বিষয়টি সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে সেমিনার লাইব্রেরিয়ান ফজলুল হক বলেন, পরীক্ষা শেষে ইফতারের বিলের জন্য ম্যাম চেক দেন এবং নোট প্রস্তুত করতে বলেন। কাজ শেষ করে মেয়েকে স্কুল থেকে আনতে ম্যামকে জানিয়ে আমি বের হয়ে যাই। এ সময় সহকারী রেজিস্ট্রার মোজাম্মেল হকও আমার সঙ্গে ছিলেন।

কর্মচারী সোহাগ বলেন, টিসিবির মালামাল আনতে ফজলুল ভাই ও সহকারী রেজিস্ট্রারের সঙ্গে বের হয়েছিলাম।

সহকারী রেজিস্ট্রার মোজাম্মেল হক জানান, তিনি ম্যামের কাছ থেকে ছুটি নিয়ে শেখপাড়া বাজারে ফল কিনতে গিয়েছিলেন। যাওয়ার সময় নৈশপ্রহরী সুমনের কাছে বিভাগের দায়িত্ব দিয়ে যান।

অন্যদিকে নৈশপ্রহরী সুমন প্রথমে জানান, বিকেল ৪টার দিকে ম্যামের কাছ থেকে ছুটি নিয়ে তিনি বাসায় চলে যান। তবে সিসিটিভি ফুটেজে তাকে বিকেল ৪টা ৮ মিনিটে ভবনে দেখা যাওয়ার বিষয়টি জানতে চাইলে পরে তিনি সেখানে থাকার কথা স্বীকার করেন। দায়িত্ব পালনে অবহেলার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

নিহত শিক্ষিকা রুনার পরিবারের দাবি, “বিভাগে একজন শিক্ষককে কীভাবে একা রেখে সবাই চলে যায়? ফজলু কীভাবে জানল যে রুনা একা ছিলেন? আমাদের কাছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড মনে হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকারীসহ জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় এনে বিচার করতে হবে।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে