হেডকে থামানোর কৌশল জানালেন তাসকিন

স
সদ্য সংবাদ ডেস্ক
১০ আগস্ট, ২০২৬ ২১:৪২:০০
ছবি: সংগৃহীত

বর্তমান ক্রিকেটে ব্যাট হাতে বোলারদের জন্য বড় আতঙ্কের নাম ট্রাভিস হেড। ওয়ানডে, টেস্ট কিংবা টি-টোয়েন্টি—তিন সংস্করণেই আগ্রাসী ব্যাটিং দিয়ে প্রতিপক্ষের বোলিং আক্রমণকে চাপে ফেলছেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার। দ্রুত রান তোলার পাশাপাশি বড় শটের দাপটে নিয়মিতই ম্যাচের গতিপথ বদলে দিচ্ছেন তিনি।

আসন্ন টেস্ট সিরিজে হেডের সেই ঝোড়ো ব্যাটিংয়ের সামনে পড়তে যাচ্ছে বাংলাদেশের বোলাররা। অজি ব্যাটিং দানবকে থামাতে নিজের মতো করে বোলিংটা করতে চান টাইগার পেসার তাসকিন আহমেদ। ডারউইনে আজ সোমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন তিনি।

তাসকিন বলেন, কোনো সন্দেহ নেই, সে (হেড) বিশ্বের সেরা ব্যাটারদের একজন। তবে শেষ পর্যন্ত এটি ব্যাট আর বলেরই খেলা। তাই আমি প্রসেস ফলো করে যাব, বিগত কয়েক বছর ধরে যেভাবে করে আসছি। কাজটি সহজ হবে না, তবে এর চেয়ে বেশি তো আর কিছু করার নেই। তাই আমি প্রসেসে অনড় থাকব। দেখা যাক বাকিটা কী হয়।

শুধু হেড নন সব ব্যাটারের জন্যই পরিকল্পনা নিয়ে নামবে বাংলাদেশ, নির্দিষ্ট দিনে সবকিছু কন্ডিশন ও পিচের আচরণের ওপর নির্ভর করে। প্রতিটি ব্যাটারের জন্যই আমাদের অবশ্যই পরিকল্পনা থাকবে। তবে তা সম্পূর্ণরূপে নির্ভর করছে বাস্তবায়নের ওপর মাঠে আমরা কীভাবে সেটা প্রয়োগ করছি। আর তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে আমাদের সত্যিই দুর্দান্ত ক্রিকেট খেলতে হবে।

সদ্য সংবাদ/এসআর

 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান