হাটে নেই ক্রেতার দেখা, দাম কমায় বিপাকে ব্যাপারীরা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
ঈদুল আজহা সামনে রেখে রাজধানীর গাবতলী পশুর হাট-এ কোরবানির পশুর পর্যাপ্ত সরবরাহ থাকলেও শেষ মুহূর্তে ক্রেতা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন ব্যাপারী ও খামারিরা। টানা বৃষ্টির কারণে হাটে ক্রেতার উপস্থিতি কমে যাওয়ায় একদিনের ব্যবধানে গরুর দাম উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে দাবি করছেন বিক্রেতারা। তবে দাম কিছুটা কমায় স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা।

মঙ্গলবার (২৭ মে) ভোর ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত হাট ঘুরে দেখা যায়, ছোট, মাঝারি ও বড় আকারের গরুর পর্যাপ্ত সরবরাহ রয়েছে। এরপরও নতুন গরু নামানোর জন্য শত শত ট্রাক ও ট্রলারকে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায়।

মানিকগঞ্জের সিঙ্গাইর থেকে চারটি গরু নিয়ে আসা ৭০ বছর বয়সী কৃষক ইউনুস পাটাদার বলেন, গতকাল সন্ধ্যা পর্যন্ত বাজার ভালো ছিল। ৫ মণ ওজনের একটি গরু তিনি ১ লাখ ৮২ হাজার টাকায় বিক্রি করেন। কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতা কমে গিয়ে দাম হঠাৎ পড়ে যায়।

তিনি বলেন, আগে যে গরুর দাম ১ লাখ ৭০ হাজার টাকা বলা হয়েছিল, আজ সেটি ১ লাখ ১০ হাজার টাকা পর্যন্ত নেমে এসেছে। গরুপ্রতি ৫০ থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত কম দাম বলছেন ক্রেতারা।

চার মাস আগে ১ লাখ ১৭ হাজার টাকায় কেনা গরুর দাম এখন ১ লাখ ১০ হাজার টাকা বলছেন ক্রেতারা—এতে হতাশা প্রকাশ করেন তিনি।

ইউনুস পাটাদারের ছেলে আইয়ুব আলী জানান, চার মাস গরু পালনে প্রায় ২০ হাজার টাকা খরচ হয়েছে। হাটে আনতে পরিবহন খরচ হয়েছে আরও প্রায় ৮ হাজার টাকা, পাশাপাশি গরু বাঁধার জায়গার জন্যও অতিরিক্ত ব্যয় হয়েছে।

তিনি বলেন, একজন ব্যাপারীকে জায়গার জন্য ১৭ হাজার টাকা দিতে হয়েছে। এত খরচের পরও ন্যায্যমূল্য না পেলে কষ্ট লাগে।

জায়গা ভাড়া দেওয়া নজরুল ব্যাপারী জানান, গদিমালিকদের কাছ থেকে বেশি দামে জায়গা ভাড়া নিয়ে পরে তা ভাগ করে দেওয়া হয়। তিনি বলেন, ৫০ হাজার টাকায় জায়গা নিয়ে চারটি গরু রাখার জন্য ১৭ হাজার টাকায় ভাগ করে দিয়েছেন।

এদিকে অনেক ব্যাপারী অবিক্রীত গরু নিয়ে বাড়ি ফেরার শঙ্কায় রয়েছেন। মানিকগঞ্জের দৌলতপুর থেকে ১৭টি গরু নিয়ে আসা আতিকুর রহমান জানান, ৩২ হাজার টাকা ট্রলার ভাড়া দিয়ে হাটে এলেও এখন পর্যন্ত মাত্র একটি গরু বিক্রি হয়েছে।

তিনি বলেন, ভোরে গরু নামানোর পরই বাজার পড়ে গেছে। বৃষ্টির কারণে ক্রেতা নেই। বিক্রি না হলেও প্রতিটি গরুর জন্য খুঁটিমালিককে ২ হাজার টাকা করে দিতে হবে।

তবে কিছু ব্যাপারী তুলনামূলক ভালো বিক্রি করেছেন বলে জানান কুষ্টিয়া থেকে আসা সেলিম ব্যাপারী। তিনি বলেন, গতকাল সন্ধ্যা পর্যন্ত ১৫টির মধ্যে ১৩টি গরু ভালো দামে বিক্রি হয়েছে, যদিও আজ সকালে একটি গরু ১০ হাজার টাকা লোকসানে বিক্রি করতে হয়েছে।

হাটে গরু কিনতে আসা ফার্মগেটের বাসিন্দা সাকিব আল আমিন খান বলেন, সরবরাহ ভালো থাকলেও দাম তুলনামূলক কম মনে হচ্ছে, তবে ব্যাপারীরা এখনো সহজে ছাড় দিচ্ছেন না।

সব মিলিয়ে ব্যাপারীদের আশঙ্কা, এবার হাটে আনা সব গরু বিক্রি নাও হতে পারে এবং অনেককে লোকসান গুনে অবিক্রীত পশু নিয়ে ফিরতে হতে পারে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান সদ্য. পর্তুগালে বসবাসরত অভিবাসীদের জন্য বড় দুঃসংবাদ সদ্য. অপপ্রচার ঠেকাতে গণমাধ্যমকে আরও সতর্ক হতে হবে: আতিকুর রহমান রুমন সদ্য. রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯ সদ্য. র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের গেজেট প্রকাশ করল সরকার সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান সদ্য. পর্তুগালে বসবাসরত অভিবাসীদের জন্য বড় দুঃসংবাদ সদ্য. অপপ্রচার ঠেকাতে গণমাধ্যমকে আরও সতর্ক হতে হবে: আতিকুর রহমান রুমন সদ্য. রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯ সদ্য. র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের গেজেট প্রকাশ করল সরকার