হাম উপসর্গে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ৯০৭

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
সারাদেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৩ জন শিশুর হাম শনাক্ত হয়েছে। এছাড়া এক হাজার ৩৩ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে এবং ৯০৭ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম সন্দেহে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৫৫ হাজার ৭০৫ জন রোগী ভর্তি হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে আট হাজার ৯৯৬ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চিকিৎসা শেষে এ পর্যন্ত ৫২ হাজার ৫০ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আট শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এর ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে ৯০ জন এবং হামের উপসর্গ নিয়ে আরও ৪৯৩ শিশুর মৃত্যু হয়েছে।

বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে। সেখানে ৫০১ শিশুর মধ্যে হাম শনাক্ত হয়েছে। চট্টগ্রাম বিভাগে আক্রান্ত হয়েছে ১৯২ জন এবং বরিশাল বিভাগে ১৩০ জন।

এ ছাড়া রাজশাহী বিভাগে ৩৩, ময়মনসিংহে ৫০, সিলেটে ৪১, খুলনায় ৭৪ এবং রংপুর বিভাগে ১২ শিশুর হাম শনাক্ত হয়েছে।

এর আগে ২৫ মে হাম ও এর উপসর্গে একদিনে ১৭ শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। আর ২৪ মে একদিনে ১৬ শিশুর মৃত্যুর খবর প্রকাশ করা হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি