হাজারো মানুষের ত্যাগের বিনিময়ে গণতন্ত্রের ধারায় বাংলাদেশ: রাষ্ট্রপতি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ আবারও গণতন্ত্রের ধারায় ফিরে এসেছে বলে মন্তব্য করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, 'শহীদদের স্বপ্ন বাস্তবায়নে দেশকে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে আরও এগিয়ে নিতে হবে এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের মাধ্যমে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে হবে।'

শুক্রবার (৬ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, 'বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে পাট থেকে নিত্যনতুন আধুনিক, মানসম্মত ও ব্যবহার উপযোগী পণ্য উদ্ভাবনে উদ্যোগী হতে হবে। বিশেষ করে পাটের তৈরি স্বাস্থ্যবান্ধব ও পরিবেশসম্মত পণ্যের উৎপাদন বাড়াতে উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে।'

তিনি বলেন, 'অল্পমূল্যে পাটের ব্যাগ তৈরি ও বিপণনের উদ্যোগ নিতে হবে। এতে পরিবেশ রক্ষা যেমন সম্ভব হবে, তেমনি দেশের পাট শিল্পও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।'

সৃজনশীল তরুণ প্রজন্মের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, 'স্টার্টআপ ও উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে বিশ্বব্যাপী পরিচিত করে তুলতে হবে। বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মে যুক্ত হয়ে দেশীয় পণ্যের নতুন বাজার সৃষ্টি করতে হবে।'

পাট চাষিদের উন্নত প্রযুক্তিনির্ভর চাষাবাদের ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রপতি বলেন, 'উচ্চ ফলনশীল জাত ও আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে পাট উৎপাদন বাড়াতে হবে। এতে কৃষকের আয় বাড়বে এবং দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. মালিবাগে ফ্লাইওভার থেকে ছোড়া দুটি ককটেল বিস্ফোরণ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. জামায়াতের ৮ দফা দাবি বাস্তবায়নে কোটি কোটি মানুষ প্রস্তুত: গোলাম পরওয়ার সদ্য. পাকিস্তানের কোহাট পুলিশ লাইনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬ সদ্য. মালিবাগে ফ্লাইওভার থেকে ছোড়া দুটি ককটেল বিস্ফোরণ সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান