হাবিবুর রহমান বাদল ৬৮’তে পা রাখলেন
হাবিবুর রহমান বাদল ৬৮’তে পা রাখলেন
A
Admin
প্রেস বিজ্ঞপ্তি
দৈনিক ডান্ডিবার্তার প্রকাশক ও সম্পাদক, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি, ইত্তেফাকের স্টাফ রিপোর্টার ও নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স এসোসিয়েশনের সভাপতি হাবিবুর রহমান বাদলের জন্মদিন ১ জুন রবিবার। হাবিবুর রহমান বাদল ১৯৫৭ সালের পহেলা জুন নারায়ণগঞ্জের দেওভোগ পাক্কা রোডের মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মরহুম মোঃ ফকির চাঁন মিয়া ও মরহুমা সাহারা খাতুনের ৪ পুত্র, ৪ কন্যার মধ্যে হাবিবুর রহমান বাদল জৈষ্ঠপুত্র। তিনি গলাচিপা প্রাইমারী স্কুলে প্রাথমিক শিক্ষা জীবন শুরু করেন। নারায়ণগঞ্জ হাইস্কুল থেকে এসএসসি পাস করার পর ১৯৭৬সালে ঢাকা কলেজে পড়ার সময় খন্ডকালীন সাংবাদিকতা শুরু করেন। এসময় তিনি রাজনীতির সাথে জড়িত থাকাকালে তৎকালিন শিক্ষা উপদেষ্টাকে ঢাকা কলেজের একটি অনুষ্ঠানে প্রবেশে বাধা দিলে গ্রেফতার হন। ৮২ সাল পর্যন্ত ঢাকার বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক কাজ করার পর ১৯৮৩ সালে হাবিবুর রহমান বাদল দৈনিক ইত্তেফাকের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি হিসাবে যোগদান করেন। পরবর্তিতে তিনি দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার পদ মর্যাদায় উন্নীত হন। ১৯৯৬ সালে নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত প্রথম দৈনিক শীতলক্ষা তার সম্পাদনায় প্রকাশ লাভ করে। ২০০৩ সালের ১ জানুয়ারী হাবিবুর রহমান বাদলের সম্পাদনা ও প্রকাশনায় দৈনিক ডান্ডিবার্তার আত্নপ্রকাশ ঘটে। হাবিবুর রহমান বাদল ১৯৮৮ থেকে ১৯৯০ সাল ও ১৯৯২ সাল থেকে ১৯৯৪ সালে পর্যন্ত নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং ১৯৯৮ সালে এবং ২০১১ সালে একাধিকবার নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত হন। হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জ প্রেসক্লাবে বর্তমান বহুতল ভবন নির্মাণ কমিটির সদস্য সচিব হিসাবে নারায়ণগঞ্জ প্রেসক্লাব নির্মাণে অগ্রনী ভূমিকা পালন করেন। নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি। হাবিবুর রহমান বাদল ৩ কন্যা ও ১ পুত্র সন্তানের জনক। নারায়ণগঞ্জ সাংবাদিক মহলে যার নাম শ্রদ্ধার সাথে উচ্চারণ করতে হয় সে মানুষটি হল দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার ও স্থানীয় বহুল প্রচারিত দৈনিক ডান্ডিভার্তার সম্পাদক আমাদের প্রিয় আলহাজ্ব হাবিবুর রহমান বাদল ভাই। বাদল ভাই সম্পর্কে সাংবাদিকতা জীবনের শুরু থেকে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষ নিয়ে আপোষহীনভাবে কলম যুদ্ধ চালিয়ে যাচ্ছেন তার লিখনীর মাধ্যমে। যার ফলে তিনি বারবার হামলা-মামলার শিকার হয়েছেন। কিন্তু তারপরও অন্যায়ের বিরুদ্ধে তার কলম যুদ্ধ বিরত রাখতে পারেনি। মাথা নত করাতে পারেনি কোন রক্ত চক্ষু বা পেশীশক্তি। তিনি সৎ সাহস নিয়েই ন্যায়ের পক্ষে অটল ছিলেন, আছেন এবং থাকবেন। বাদল ভাই তার সততা ও নিষ্ঠার সাথে অন্যায়ের বিরুদ্ধে লিখে সামনে এগিয়ে যাচ্ছেন। তারই ফসল নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক ডান্ডিবার্তা। এক ঝাক কলম যুদ্ধা নিয়ে তিনি ডান্ডিবার্তার মাধ্যমের অন্যায়ের বিরুদ্ধে আপোষহীনভাবে কমল যুদ্ধ অব্যাহত রেখেছেন। তিনি তার সততার স্বাক্ষর রেখেছেন নারায়ণগঞ্জ সাংবাদিক মহলে, হয়েছেন ব্যাপক প্রশংসিত। হাবিবুর রহমান বাদল সাংবাদিকতায় ৪৬ বৎসরের মধ্যে দৈনিক ইত্তেফাক পত্রিকায় ৪৩ বৎসর যাবৎ সাংবাদিকতা করে যাচ্ছেন। তার এই জন্মদিনে ডান্ডিবার্তা পরিবারের পক্ষ থেকে-সিনিয়র সাংবাদিক আবুল হোসেন, দৈনিক ইত্তেফাকের সিনিয়র ফটো সাংবাদিক তাপস সাহা, দৈনিক ইত্তেফাকের বন্দর সংবাদদাতা ও দৈনিক ডান্ডিবার্তার বার্তা সম্পাদক- নাসির উদ্দিন, সিনিয়র ফটো সাংবাদিক মাহমুদুল হাসান কচি, বিভাগীয় সম্পাদক জাহাঙ্গীর ডালিম, নারী বার্তা সম্পাদিকা শিরিনা আক্তার রীনা সহ হাবিবুর রহমান বাদল ভাইয়ের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছে।
মন্তব্য (0)
মন্তব্য করুন
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
বিজ্ঞাপনের জন্য খালি স্পেস
এই বিভাগের আরও খবর
অভিনেতা-সঙ্গীতশিল্পী মুকুল জামিল আর নেই
১৪ সেপ্টেম্বর, ২০২৬
ইতালি থেকে দেশে ফিরে বিমানবন্দরে যা বললেন অভিনেত্রী বাঁধন
১৪ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকায় আসছেন ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়া
১৩ সেপ্টেম্বর, ২০২৬
মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়: ঝিলিকখ্যাত তিথি
১২ সেপ্টেম্বর, ২০২৬
অরেঞ্জ গাউনে সাফা কবিরের নান্দনিক লুক
১১ সেপ্টেম্বর, ২০২৬
-
ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে এলো প্রায় ৪ হাজার টন ডিজেল
-
আমীর হামজার বিরুদ্ধে রাজপথে মহিলা দলের ঝাড়ু মিছিল
-
সৌদি আরবের ৩ শহরে জরুরি সতর্কতা জারি
-
চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নাইম গ্রেপ্তার
-
বাংলাদেশিদের জন্য হঠাৎ জরুরি বার্তা দিল মার্কিন দূতাবাস
-
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন মির্জা ফখরুলের ছোট ভাই
-
ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মামলার নথিপত্রের ওজন ২৫ কেজি
-
লিবিয়ার বন্দিশালা থেকে মুক্ত হয়ে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি
-
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার
-
দণ্ডিত ৭ আসামিকে খুঁজে পেলেই গ্রেপ্তার করে দেশে ফেরানো হবে: চিফ প্রসিকিউটর