গোসাইরহাটে 'পার্টনার' প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
শরীয়তপুর গোসাইরহাট উপজেলায় একটি সফল পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে, যেখানে পার্টনার ফিল্ড স্কুলের ৩৫ জন সদস্য সহ ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ ১০০ জন সদস্য অংশগ্রহণ করেন। এই কংগ্রেসের মূল উদ্দেশ্য ছিল পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, ব্যবসায়িক সম্পর্ক উন্নয়ন, নতুন পরিকল্পনা গ্রহণ এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করা।
 
অনুষ্ঠানে গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুশরাত আরা খানম এর সভাপতিত্বে। অনুষ্ঠানের শুরুতে উপজেলা কৃষি অফিসার জনাব মোঃ শাহাবুদ্দিন স্বাগত বক্তব্য প্রদান করেন এবং প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।
 
তিনি বলেন, 'বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে অংশীদারদের মধ্যে সুসম্পর্ক ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।'
 
এরপর বিভিন্ন সেশনে অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা, সফলতা এবং চ্যালেঞ্জ তুলে ধরেন।
 
কংগ্রেসে নতুন প্রযুক্তি ব্যবহার, বাজার সম্প্রসারণ, গ্রাহকসেবা উন্নয়ন এবং যৌথ বিনিয়োগের সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা মতামত দেন, নিয়মিত এ ধরনের আয়োজন হলে পার্টনার সদস্যদের মধ্যে আস্থা ও সহযোগিতা আরও বৃদ্ধি পাবে।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর খামার বাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা কামাল হোসেন।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর অঞ্চলপার্টনার প্রকল্প সিনিয়র মনিটরিং হাফিজ হাসান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ হিসেবে উপস্থিত ছিলেন জনাব তারেক আজিজ মোবারক ঢালী, সাবেক সভাপতি, গোসাইরহাট বিএনপি, শাখাওয়াত হোসেন সুজন, সদস্য, পৌর বিএনপি, বিল্লাল হোসেন, সিনিয়র সাবেক সভাপতি, যুবদল, গোসাইরহাট, জনাব জাকির হোসেন মুন্সি, আহ্বায়ক, গোসাইরহাট বিএনপি, এছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা অনপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. সংরক্ষিত শূন্য আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সদ্য. ইশরাকের অভিযানের পর এবার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ সদ্য. লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. সংরক্ষিত শূন্য আসনে বিএনপির এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা সদ্য. ইশরাকের অভিযানের পর এবার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে পুলিশ সদ্য. লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি