মঙ্গলবার (৩০ ডিসেম্বর) শোক বার্তায় তিনি বলেন, 'বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও বিশেষ করে বিএনপি নেতৃত্বে এক অপূরণীয় ক্ষতি হয়েছে। আমি তার ছেলে তারেক রহমানসহ পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা জানাই। মহান আল্লাহ যেন তাদের এই শোক কাটিয়ে উঠতে সাহায্য করেন।'
রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী সত্ত্বেও দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ এই মুহূর্তে শেখ হাসিনার শোক বার্তা রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।