গান চলাকালেই হাসানের মুখে বোতল, কী ঘটেছিল কনসার্টে?

সদ্য সংবাদ ডেস্ক
৭ আগস্ট, ২০২৬ ০১:০৩:১৯

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্টে অপ্রীতিকর ঘটনার শিকার হয়েছেন জনপ্রিয় ব্যান্ড আর্কের ভোকাল হাসান। গান পরিবেশনের সময় দর্শকসারির দিক থেকে ছোড়া একটি পানির বোতল তার মুখে এসে আঘাত করে। তবে এ ঘটনায় বিচলিত না হয়ে গান থামাননি তিনি; বরং চালিয়ে যান পারফরম্যান্স।

বুধবার (৫ আগস্ট) মানিক মিয়া অ্যাভিনিউয়ে এ কনসার্টের আয়োজন করা হয়। এতে পারসা, সেজান, কুড়েঘর, আর্বোভাইরাস, এভয়েড রাফা, আসিফ আকবর, শিরোনামহীন, আর্ক (হাসান) ও আর্টসেলসহ জনপ্রিয় শিল্পী ও ব্যান্ডদল সংগীত পরিবেশন করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মঞ্চের সামনের অংশে এসে দর্শকদের উদ্দেশে গান পরিবেশন করছিলেন হাসান। এ সময় দর্শকসারির দিক থেকে একটি পানির বোতল ছুড়ে মারা হলে সেটি তার মুখে গিয়ে আঘাত করে। বোতলের পানি ছড়িয়ে পড়ে তার শরীর ও মঞ্চের ওপর।

হঠাৎ এমন ঘটনায় কিছুটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হলেও গান থামিয়ে মঞ্চ ছাড়েননি হাসান। বরং স্বাভাবিকভাবে পারফরম্যান্স চালিয়ে যান তিনি।

এ ঘটনার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন সুরকার ও গীতিকার প্রিন্স মাহমুদ। নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, গতকাল মঞ্চে যখন শিল্পী হাসান ব্যান্ড নিয়ে গান করছিলেন, তখন তাকে বোতল ছুড়ে মেরেছে কেউ কেউ। কেন? সামনের দিকে একটা দল ‘ভুয়া, ভুয়া’ বলে চিৎকার করছিল। কারা? কী উদ্দেশ্যে অনুষ্ঠানে ছিল?

ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার আহ্বান জানিয়ে প্রিন্স মাহমুদ আরও লেখেন, এদের প্রত্যেককে দাগযুক্ত করুন। মঞ্চে পারফর্ম করা শিল্পীর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা যে কোনো সফল আয়োজনের প্রধান শর্ত। এ দায়িত্ব কি আয়োজক ঠিকমতো পালন করেছে?

এদিকে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। শিল্পীর পারফরম্যান্স চলাকালে দর্শকদের এমন আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনেকেই বলছেন, বড় আয়োজনের ক্ষেত্রে মঞ্চ ও শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করতে আয়োজকদের আরও কঠোর ও কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে দর্শকদেরও দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন তারা।

 

 সদ্য সংবাদ/এসআর

 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে