এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (২ মে) দুপুর ১২টায় নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান।

তিনি জানান, নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ হিসেবে বিবেচিত হয়েছে এবং দাপ্তরিক কার্যক্রম শেষে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। এ বিষয়ে এনসিপির পক্ষ থেকেও ইসির মিডিয়া সেন্টারে ব্রিফিং করা হবে।

এর আগে গত ২৭ এপ্রিল হাইকোর্ট নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেন। পরবর্তীতে ২৯ এপ্রিল রিটার্নিং কর্মকর্তা তা গ্রহণ করেন এবং ২ মে যাচাই-বাছাইয়ের তারিখ নির্ধারণ করা হয়। এ সংক্রান্ত একটি চিঠি নুসরাত তাবাসসুমকে পাঠানো হয়, যেখানে জানানো হয় যে নির্ধারিত সময়সূচি অনুযায়ী মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে এবং এ সময় প্রার্থী, প্রস্তাবক ও সমর্থক উপস্থিত থাকতে পারবেন।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল বিকেল ৪টার পর মনোনয়নপত্র জমা দেওয়ায় তা গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা। এর পরিপ্রেক্ষিতে নুসরাত তাবাসসুম আদালতের দ্বারস্থ হন। পরে হাইকোর্ট নির্বাচন কমিশনকে তাঁর মনোনয়নপত্র গ্রহণ এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি