এনইআইআরবিরোধী বিক্ষোভে বিটিআরসি ভাঙচুর

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

শুল্ক না কমিয়ে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালুর প্রতিবাদে রাজধানীতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভবনে ভাঙচুর চালাচ্ছেন বিক্ষোভকারীরা। আকস্মিক এ হামলায় আতঙ্কিত হয়ে পড়েছেন বিটিআরসির কর্মকর্তা-কর্মচারীরা।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে বিটিআরসি ভবনের সামনে অবস্থান নিয়ে মোবাইল ব্যবসায়ীরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। বিকেল ৪টার দিকে হঠাৎ করেই এ ভাঙচুরের ঘটনা ঘটে।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, বিক্ষোভকারীরা আকস্মিকভাবে হামলা চালিয়েছে এবং ইটপাটকেল ছুড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে বলে জানান তিনি।

হামলার সময় বিটিআরসি ভবনসংলগ্ন মসজিদের কাঁচ ভেঙে যায়। সে সময় মসজিদে প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা নামাজ আদায় করছিলেন। তবে তাৎক্ষণিকভাবে কেউ আহত হয়েছেন—এমন তথ্য পাওয়া যায়নি।

বিটিআরসির এক কর্মকর্তা জানান, হঠাৎ করে রাস্তা থেকে কয়েকশ বিক্ষোভকারী ভবন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে ভবনের বিভিন্ন অংশের কাঁচ ভেঙে গেছে। তিনি আরও বলেন, ছুটি শেষ হলেও নিরাপত্তাজনিত কারণে ভেতরে থাকা কর্মকর্তা-কর্মচারীরা এখনো ভবন থেকে বের হতে পারছেন না।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে