একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি স্বনামধন্য প্রতিষ্ঠানকে ‘একুশে পদক ২০২৬’ প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি পদকপ্রাপ্তদের হাতে সম্মাননা পদক, সনদ ও নির্ধারিত অর্থ তুলে দেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ আমন্ত্রিত বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

এ বছর শিল্পকলা ও সমাজজীবনের বিভিন্ন শাখায় অবদানের জন্য সম্মাননা পান একাধিক গুণী ব্যক্তি। অভিনয়ে বিশেষ অবদানের জন্য একুশে পদক গ্রহণ করেন নন্দিত অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা। চারুকলায় অবদানের স্বীকৃতি পান অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার এবং স্থাপত্যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্থপতি মেরিনা তাবাসসুম।

সংগীতে অসামান্য অবদানের জন্য কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুকে মরণোত্তর একুশে পদক প্রদান করা হয়। নৃত্যে বিশেষ অবদানের জন্য অর্থী আহমেদ এবং বাংলার ঐতিহ্যবাহী পালাগানে অবদানের স্বীকৃতিস্বরূপ ইসলাম উদ্দিন পালাকার এই সম্মাননায় ভূষিত হন।

সাংবাদিকতায় আজীবন সাহসিকতার স্বীকৃতিস্বরূপ পদক পান শফিক রেহমান। শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার এবং ভাস্কর্যে তেজস হালদার জস একুশে পদকে ভূষিত হয়েছেন।

এবারই প্রথম কোনো ব্যান্ড দল হিসেবে সংগীতাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি পেল দেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ। প্রধানমন্ত্রীর হাত থেকে ব্যান্ডটির সদস্যরা সম্মাননা গ্রহণ করেন।

এর আগে, গত ১৯ ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে মনোনীতদের নাম ঘোষণা করে সংস্কৃতি মন্ত্রণালয়।

উল্লেখ্য, একুশে পদক বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ১৯৭৬ সাল থেকে এই পদক প্রদান করা হচ্ছে। ভাষা আন্দোলন, শিল্প-সংস্কৃতি, শিক্ষা, গবেষণা ও সমাজসেবাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে জাতীয় পর্যায়ে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান পদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, 'গুণীজনদের এই স্বীকৃতি আগামী প্রজন্মকে দেশপ্রেম, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে। অনুষ্ঠান শেষে বিকেলে তাঁর ঐতিহাসিক অমর একুশে বইমেলার উদ্বোধনী আয়োজনে যোগ দেওয়ার কথা রয়েছে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু