এবার মহাখালীতে এক ব্যক্তিকে গুলি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

মহাখালী টিভি গেটের পাশে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে মো. নাজিমুদ্দিন (৪২) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে মহাখালী টিভি গেট এলাকায় নির্মাণাধীন নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটের ভেতরে এ ঘটনা ঘটে।

আহত নাজিমুদ্দিন জানান, তিনি একটি কনস্ট্রাকশন প্রতিষ্ঠানের ম্যানেজার। বিকেলে টিভি গেটের নির্মাণ সাইটে কাজ করার সময় ১০ থেকে ১২ জন মুখোশধারী ব্যক্তি সাইটের ভেতরে প্রবেশ করে। তারা তাকে ও সাইট ইঞ্জিনিয়ারকে এক পাশে ঠেলে নিয়ে যায়।

এরপর ২–৩ জন তাকে জাপটে ধরে রাখে এবং পাশে থাকা আরও তিনজন পিস্তল বের করে গুলি ছোড়ে। একটি গুলি তার বাম পায়ের হাঁটুর নিচে লাগে। পরে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

নাজিমুদ্দিন বলেন, কিছুদিন আগে একটি গ্রুপ এসে চাঁদা দাবি করেছিল। তবে আজকের ঘটনায় কারা জড়িত, তা তিনি নিশ্চিত নন। দুর্বৃত্তরা তার মানিব্যাগও নিয়ে গেছে। আহত অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, জরুরি বিভাগে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুলিটি শরীর ভেদ করে বেরিয়ে গেছে।

স্বজনদের বরাতে জানা গেছে, নাজিমুদ্দিনের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায়। বর্তমানে তিনি ঢাকার নাখালপাড়ায় বসবাস করছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে