এবার হাঁট কাঁপাবে ৭০০ কেজির গোলাপী মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
নারায়ণগঞ্জে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর হাটে এবার নজর কাড়ছে এক ব্যতিক্রমী মহিষ। প্রায় ৭০০ কেজি ওজনের এই বিশালাকার মহিষটির নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’, যা ঘিরে ইতোমধ্যেই এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনা তৈরি হয়েছে।

নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় অবস্থিত ‘রাবেয়া অ্যাগ্রো ফার্ম’-এ লালন-পালন করা এই মহিষটি সম্পর্কে খামারের স্বত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধা জানান, এটি বিরল ‘অ্যালবিনো’ জাতের মহিষ। গায়ের রঙ হালকা গোলাপি-সাদা এবং কপালের ওপরের লোমের বিশেষ গঠন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হেয়ারস্টাইলের সঙ্গে সাদৃশ্য থাকায় শখ করে এই নামকরণ করা হয়েছে।

ব্যতিক্রমী নামের কারণে খামারটিতে প্রতিদিনই ভিড় করছেন অসংখ্য দর্শনার্থী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ায় ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের এই মহিষটি এখন স্থানীয় আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

খামার কর্তৃপক্ষ জানায়, মহিষটি ইতোমধ্যে একজন শৌখিন ক্রেতার কাছে অগ্রিম বুকিং দিয়ে বিক্রি করা হয়েছে। যদিও ক্রেতাদের অনেকে আগ্রহ দেখালেও এখন আর এটি হস্তান্তরের সুযোগ নেই।

কর্মচারীদের ভাষ্য অনুযায়ী, সম্পূর্ণ প্রাকৃতিক খাবার—ঘাস, ভুট্টা ও ভুসি খাইয়ে মহিষটিকে বড় করা হয়েছে। শান্ত স্বভাবের এই প্রাণীটিকে বিশেষ যত্ন ও নজরদারির মধ্য দিয়ে লালন করা হয়েছে বলেও জানান তারা।

স্থানীয়দের মতে, ঈদুল আজহা এলেই কোরবানির পশুর বাজারে ‘রাজা’, ‘সুলতান’ কিংবা ‘বাহুবলী’র মতো নামের চল দেখা যায়। তবে এবার বিশ্বনেতার নামে মহিষের নামকরণ হওয়ায় বিষয়টি আরও বেশি আলোচনার জন্ম দিয়েছে, যা কোরবানির বাজারে নতুন মাত্রা যোগ করেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের