দ্য ডিপ্লোম্যাটের বিশ্লেষণ: কেন শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য বাংলাদেশ যে নোট ভারবাল পাঠিয়েছে, তা গ্রহণ করলেও ভারত আপাতত কোনো প্রতিক্রিয়া জানাচ্ছে না। দ্য ডিপ্লোম্যাট তাদের প্রতিবেদনে বলেছে, আইসিটির মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর দ্রুত ফেরত পাঠানোর আহ্বান জানালেও দিল্লি বিষয়টিকে স্পর্শকাতর হিসেবে দেখছে।

গত, ১৭ নভেম্বর ২০২৪ সালের জুলাই আন্দোলন দমনে নির্দেশনা দিয়ে প্রায় ১,৪০০ মানুষের মৃত্যুর জন্য দায়ী করে শেখ হাসিনার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড ঘোষণার পাঁচ দিন পর বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠানোর আহ্বান করে। বাংলাদেশ জানায়, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারত তাদের ফেরত দিতে বাধ্য, আর দায়ীদের ফেরত না দেওয়া ভারতের থেকে অমিত্রসুলভ আচরণ।

কিন্তু দিল্লির অবস্থান ভিন্ন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা রায়টি লক্ষ্য করেছে এবং বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতাকে সমর্থন করবে। তবে প্রত্যর্পণ প্রশ্নটি পুরোপুরি এড়িয়ে গেছে। আগের দুই নোট ভারবালেরও জবাব দেয়নি ভারত।

দ্য ডিপ্লোম্যাট জানিয়েছে, ভারতে শেখ হাসিনার প্রত্যর্পণের বিরোধিতা রাজনৈতিকভাবে প্রবল। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে তার দীর্ঘ শাসনামলে দিল্লির সঙ্গে আওয়ামী লীগের ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে তাকে মৃত্যুদণ্ডের মুখোমুখি পাঠানো ভারতের জন্য অত্যন্ত সংবেদনশীল সিদ্ধান্ত।

আইনগত দিক থেকেও পথটি জটিল। ২০১৩ সালের প্রত্যর্পণ চুক্তি থাকলেও ভারত 'রাজনৈতিক চরিত্রের অপরাধ' ধারাটি প্রয়োগ করে ফেরত পাঠাতে অস্বীকৃতি জানাতে পারে। তাছাড়া বিচার প্রক্রিয়া ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বৈধতা নিয়েও প্রশ্ন তুলতে পারে দিল্লি। এমনকি, ভারত সম্মত হলেও সম্পূর্ণ বিষয়টি আদালতে দীর্ঘ শুনানিতে গিয়েও গড়াতে পারে।

নিবন্ধে আরও বলা হয়েছে, বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ সীমিত হওয়ায় বড় সিদ্ধান্ত এমুহূর্তে নিতে চাইছে না ভারত। দিল্লি যেকোন বড় সিদ্ধান্ত নিতে চাইছে নির্বাচিত সরকার গঠনের পর। কারণ, বাংলাদেশের রাজনীতিতে ভারতবিরোধী অবস্থান সহজেই ইস্যু হয়ে উঠতে পারে, যা দুই দেশের সম্পর্ককে আরও চাপে ফেলতে পারে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. মক্কায় ড্রোন হামলার অভিযোগকে ‘ডাহা মিথ্যা’ আখ্যা দিল হুতিরা সদ্য. সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬ মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের বৈঠক সদ্য. সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার প্রক্রিয়ায় আসছে পরিবর্তন সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. মক্কায় ড্রোন হামলার অভিযোগকে ‘ডাহা মিথ্যা’ আখ্যা দিল হুতিরা সদ্য. সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬ মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের বৈঠক সদ্য. সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার প্রক্রিয়ায় আসছে পরিবর্তন সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর