দুবাই এয়ার শোতে ভারতের তেজস বিধ্বস্ত, পাইলট নিহত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
দুবাই এয়ার শোতে প্রদর্শনীর সময় ভারতের তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ভারতীয় বিমান বাহিনী জানায়, দুর্ঘটনায় পাইলট ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার ২১ নভেম্বর স্থানীয় সময় বিকেল ২টা ১০ মিনিটে দুবাইয়ে প্রদর্শনী চলাকালে এইচএএল নির্মিত তেজস জেটটি দুর্ঘটনার শিকার হয়। ভারতীয় বিমান বাহিনী (আইএএফ) এক বিবৃতিতে জানিয়েছে, প্রদর্শনের মধ্যেই এই দুর্ঘটনা ঘটে। আইএএফ গভীর শোক প্রকাশ করে নিহত পাইলটের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও প্রকাশিত ভিডিওতে দেখা যায়, তেজস নিয়মিত প্রদর্শনী ফ্লাইট চালানোর সময় হঠাৎ নিচে নামতে থাকে এবং দ্রুত বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার পর আকাশে কালো ধোঁয়ার স্তম্ভ দেখা দেয়, যা দর্শকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। প্রত্যক্ষদর্শীরা বলেন, নেগেটিভ জি-ফোর্সে পাইলটের নিয়ন্ত্রণ হারানো দুর্ঘটনার সম্ভাব্য কারণ হতে পারে। নেগেটিভ জি-ফোর্স হল মাধ্যাকর্ষণের বিপরীত দিকে চাপ অনুভূত হওয়া।

দুবাই এয়ার শো বিশ্বের অন্যতম বৃহৎ বিমান প্রদর্শনী, যা প্রতি দুই বছর অন্তর অনুষ্ঠিত হয় এবং এ সময় বহু বিলিয়ন ডলারের বিমান কেনাবেচার চুক্তি হয়।

তেজসের জন্য এটি শেষ দুই বছরে দ্বিতীয় দুর্ঘটনা। এর আগে ২০২৪ সালের মার্চে রাজস্থানের জয়সালমেরে তেজস বিধ্বস্ত হয়েছিল, তবে ওই ঘটনায় পাইলট নিরাপদে বেরিয়ে আসেন। ২০০১ সালে পরীক্ষামূলক উড্ডয়ন শুরুর পর এটিই ছিল প্রথম বড় ধরনের দুর্ঘটনা।

তেজস ৪.৫ প্রজন্মের মাল্টি-রোল কমব্যাট এয়ারক্রাফট, যা আকাশ প্রতিরক্ষা, আক্রমণাত্মক সহায়তা ও নিকটবর্তী যুদ্ধ মিশনে ব্যবহৃত হয়। ভারতের পুরনো ফাইটারবিমান বহর আধুনিকায়ন ও বিদেশি অস্ত্র সরবরাহের ওপর নির্ভরতা কমাতে তেজস প্রোগ্রামকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়। ২০১৬ সালে তেজসের প্রথম স্কোয়াড্রন ‘নম্বর ৪৫ ফ্লাইং ড্যাগার্স’ ভারতীয় বিমান বাহিনীতে যুক্ত হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. মক্কায় ড্রোন হামলার অভিযোগকে ‘ডাহা মিথ্যা’ আখ্যা দিল হুতিরা সদ্য. সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬ মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের বৈঠক সদ্য. সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার প্রক্রিয়ায় আসছে পরিবর্তন সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. মক্কায় ড্রোন হামলার অভিযোগকে ‘ডাহা মিথ্যা’ আখ্যা দিল হুতিরা সদ্য. সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬ মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের বৈঠক সদ্য. সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার প্রক্রিয়ায় আসছে পরিবর্তন সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর