দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময় পরিবর্তন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে সরকার দোকানপাট ও শপিংমল বন্ধের সময়সীমা বাড়িয়েছে। পূর্বে সন্ধ্যা ৬টায় বন্ধ করার নিয়ম থাকলেও এখন থেকে রাত ৭টা পর্যন্ত দোকানপাট খোলা রাখতে পারবেন ব্যবসায়ীরা।

রোববার (৫ এপ্রিল) দুপুরে জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সংবাদ সম্মেলনে এই নতুন সিদ্ধান্তের কথা জানান।

তিনি জানান, পবিত্র ঈদুল আজহা ও পহেলা বৈশাখকে সামনে রেখে দোকান মালিক সমিতির আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান এই সময় এক ঘণ্টা বাড়ানোর নির্দেশ দিয়েছেন।

প্রতিমন্ত্রী আরও জানান, দেশে এপ্রিল মাসের জন্য পর্যাপ্ত জ্বালানি তেলের মজুদ রয়েছে। এছাড়া আগামী তিন মাসের চাহিদা মেটানোর মতো পেট্রোল ও অকটেনও সংরক্ষিত আছে। নতুন ও বিশ্বাসযোগ্য উৎস থেকে তেল আমদানির ব্যবস্থা সম্পন্ন হয়েছে এবং আগাম সংরক্ষণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।

জ্বালানি সরবরাহে কৃষকদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে প্রতিমন্ত্রী উল্লেখ করেন। সেচ মৌসুমে যাতে কৃষকরা কোনো সমস্যা না পান, তার জন্য জেলা প্রশাসকদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে ২ এপ্রিল সরকার জ্বালানি সাশ্রয়ের কারণে সরকারি-বেসরকারি অফিসের সময়সূচি পরিবর্তনসহ দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছিল।

তবে দেশের প্রায় ৭০ লাখ দোকান মালিক ও আড়াই কোটি কর্মচারীর জীবনযাত্রা এবং আসন্ন উৎসবের কেনাকাটার কথা বিবেচনা করে নতুন সময়সীমা বাড়ানো হলো। অফিস ও আদালতের সময়সূচি আগের মতো সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত থাকবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি