দীর্ঘ নয় মাস কমিটিহিন নাগগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদল, তৃণমূলে চাপা ক্ষোভ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫


নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি নেই নয় মাস যাবৎ। গণ-অভ্যুত্থানের এক মাসের মাথায় বিতর্ক সৃষ্টি হলে জেলা ও মহানগর ছাত্রদলের মূল কমিটিসহ সকল ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর থেকেই কমিটি ঘোষণার নামে শুধুই কালক্ষেপণ হয়েছে, বার বার আশা দেয়া হলেও কমিটি পায়নি জেলা ও মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা।

এদিকে কমিটি না দিয়ে নারায়ণগঞ্জে ছাত্রদলকে কার্যত অকেজো করে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির নেতাকর্মীরা। গণ-অভ্যুত্থানের পর যখন ছাত্রদলের নেতাকর্মীদের তরুণ প্রজন্মের পাশে দাঁড়ানোর কথা সেসময়ই নেতৃত্বহীন হয়ে পড়েছে ছাত্রদল। এর ফলে অন্যান্য ছাত্র সংগঠনের তুলনায় ছাত্রদল পিছিয়ে পড়ছে বলেও মন্তব্য করেন তারা।

এবিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজীজুল ইসলাম রাজীব বলেন, যোগ্যতা ও ত্যাগ এবং আদর্শের ভিত্তিতে মহানগর ছাত্রদলের কমিটি দেওয়া হোক। এর বাইরে অন্যকোনো কারণে প্রভাবিত হয়ে অযোগ্য কিংবা অদক্ষ কাউকে দিয়ে কমিটি দেওয়া হলে সেটা মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।

তিনি আরও বলেন, এই সময়টা খুব সেনসেটিভ সময়। এমনিতেই আমরা অনেক পিছিয়ে রয়েছি। বিগত ফ্যাসিস্ট আমলে আমরা ছাত্রদলকে বিকশিত করতে পারি নি। অভ্যুত্থানের পরে সেই সুযোগটা আমাদের হাতে আসলেও প্রায় দশ মাস ধরে আমাদের কমিটি না থাকার কারণে নব জোয়ার সৃষ্টি করা সম্ভব হচ্ছে না।

তিনি বলেন, সামনে নির্বাচন, এবং নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র চলমান। এখন আমাদের প্রচুর পরিমাণে কাজ করার কথা ছিলো, সংগঠনকে শক্তিশালী করার কথা ছিলো। অথচ কমিটি না দিয়ে আমাদের একপ্রকার অকেজো করে রাখা হয়েছে। যার ফলে আমরা না, প্রকৃত পক্ষে ক্ষতিগ্রস্ত হচ্ছে জাতীয়তাবাদী শক্তি।

তিনি আরও জানান, আমরা আমাদের জায়গা থেকে দলের প্রতি ভালোবাসা থেকে নিজ উদ্যোগে যতখানি সম্ভব কাজ করে যাচ্ছি। ইউনিট কমিটির কথা বলে সময় ব্যয় না করে, মহানগর ও জেলা কমিটি দিয়ে দেওয়া উচিৎ। তারপর সময় নিয়ে আরো সংগঠিত করে ইউনিট কমিটি দেওয়া উচিৎ। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি এবং সেক্রেটারির প্রতি আকুল আবেদন থাকবে, যেন ত্যাগী এবং যোগ্য ব্যক্তিদের দিয়ে খুব দ্রুতই কমিটি দেওয়া হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. ইউএনও থেকে সচিব হলেন সাইফুল ইসলাম জয় সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. প্রকল্প বাস্তবায়নে সময়সীমা মানা ও স্বচ্ছতা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ সদ্য. দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. SRHR সচেতনতায় বিএনওয়াইএনের ‘প্রজেক্ট দীপশিখা’ স্কুল ক্যাম্পেইন শুরু সদ্য. নবম পে স্কেল নিয়ে সুখবর, সামনে এলো নতুন তথ্য সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. ইউএনও থেকে সচিব হলেন সাইফুল ইসলাম জয় সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. প্রকল্প বাস্তবায়নে সময়সীমা মানা ও স্বচ্ছতা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ সদ্য. দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. SRHR সচেতনতায় বিএনওয়াইএনের ‘প্রজেক্ট দীপশিখা’ স্কুল ক্যাম্পেইন শুরু সদ্য. নবম পে স্কেল নিয়ে সুখবর, সামনে এলো নতুন তথ্য