ডিএমএফ’র নবগঠিত কমিটির অভিষেক, উপদেষ্টা পরিষদ ঘোষণা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ)-এর নবগঠিত এক্সিকিউটিভ কমিটির অভিষেক ও উপদেষ্টা পরিষদ ঘোষণা উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর আল কারিম লাউঞ্জে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ)-এর সভাপতি মো. দেলোয়ার হোসেন। এতে এক্সিকিউটিভ কমিটির সদস্যদের পাশাপাশি দেশের টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার স্বনামধন্য সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ডিএমএফ নেতৃবৃন্দ সংগঠনটির ভবিষ্যৎ কার্যক্রম, সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং গণমাধ্যমে ডিজিটাল রূপান্তরকে আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় নবগঠিত কমিটির জেনারেল সেক্রেটারি ডা. তৃণা ইসলাম আগামী দুই বছরের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। একই সঙ্গে তিনি ডিএমএফ’র নতুন উপদেষ্টা পরিষদের সদস্যদের নাম ঘোষণা করেন।

ঘোষিত উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন: মাহমুদ হাসান (হেড অব নিউজ, গ্রিন টেলিভিশন), পলাশ মাহমুদ (সম্পাদক, এশিয়া পোস্ট), উদয় হাকিম (সম্পাদক, ঢাকা বিজনেস), মো. কামরুল ইসলাম (ভারপ্রাপ্ত সম্পাদক, ঢাকা পোস্ট), মো. সায়েম ফারুকী (সম্পাদক ও প্রকাশক, রুপালী বাংলাদেশ), পলাশ মল্লিক (সম্পাদক, সময়ের কণ্ঠস্বর), মাইনুল হাসান সোহেল (সিনিয়র রিপোর্টার, দৈনিক ইনকিলাব ও সাধারণ সম্পাদক, ঢাকা রিপোর্টার্স ইউনিটি), মোহাম্মদ মনিরুল ইসলাম মনি (সিএমও, মার্কেটিং বিভাগ, একুশে টেলিভিশন), মিজানুর রহমান সোহেল (অনলাইন এডিটর, কালবেলা), মাসউদ বিন আব্দুর রাজ্জাক (নিউজ এডিটর ও অনলাইন ইনচার্জ, দীপ্ত টিভি), মঈন বকুল (লিড ডিজিটাল, আউটপুট, স্টার নিউজ), বদরুল আলম নাবিল (এক্সিকিউটিভ এডিটর, বাংলাভিশন ডিজিটাল/অনলাইন), নুরুল ইসলাম (অনলাইন ইনচার্জ, দৈনিক ইনকিলাব), কাজী আওলাদ হোসেন (সম্পাদক ও প্রকাশক, বাংলা৫২নিউজ ডটকম) এবং জাকারিয়া হোসেন জয় (সিনিয়র ম্যানেজার, একুশে টেলিভিশন)।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. লংমার্চে বাধা দেবেন না, দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার সদ্য. আবারও বাড়ল সিগারেটের দাম সদ্য. বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে পরিবার নিয়ে যাওয়ার সুযোগ বন্ধ করতে যাচ্ছে অস্ট্রেলিয়া সদ্য. মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার পথে আটক আওয়ামী লীগ নেতা সদ্য. 'পরীমনিকে নিয়ে দেশের বাইরে যেতে চেয়েছিলেন আসিফ মাহমুদ', কার্ডটি সম্পর্কে সর্বশেষ কী জানা গেল? সদ্য. দেশ ছাড়তে পারেন আসিফ মাহমুদ, নিষেধাজ্ঞা চাইবে দুদক সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. লংমার্চে বাধা দেবেন না, দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার সদ্য. আবারও বাড়ল সিগারেটের দাম সদ্য. বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে পরিবার নিয়ে যাওয়ার সুযোগ বন্ধ করতে যাচ্ছে অস্ট্রেলিয়া সদ্য. মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার পথে আটক আওয়ামী লীগ নেতা সদ্য. 'পরীমনিকে নিয়ে দেশের বাইরে যেতে চেয়েছিলেন আসিফ মাহমুদ', কার্ডটি সম্পর্কে সর্বশেষ কী জানা গেল? সদ্য. দেশ ছাড়তে পারেন আসিফ মাহমুদ, নিষেধাজ্ঞা চাইবে দুদক