‘ধুরন্ধর’ ঝড়ে উড়ে গেল ‘কান্তারা’-র রেকর্ড, কতো আয় করলো সিনেমাটি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
বলিউড অভিনেতা রণবীর সিংয়ের নতুন সিনেমা ‘ধুরন্ধর’ বক্স অফিসে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে। আদিত্য ধর পরিচালিত এই স্পাই-থ্রিলার সিনেমা বিশ্বজুড়ে জয় করে নিয়েছে সিনেমাপ্রেমীদের মন।  ভেঙে চুরমার করে দিচ্ছে একের পর এক পুরোনো সকল রেকর্ড।
 
ভারতীয় সিনেমার বক্স অফিস ওয়েবসাইট স্যাকনিকের রিপোর্ট অনুযায়ী, ‘ধুরন্ধর’ ইতোমধ্যেই বিশ্বব্যাপী আয় করে নিয়েছে ৯২৫.২৮ কোটি রুপি। বছরের সবচেয়ে ব্যাবসাসফল সিনেমা কন্নড় হিট ‘কান্তারা চ্যাপ্টার ১’-এর ৮৫২ কোটি টাকার রেকর্ডকে ছাপিয়ে ২০২৫ সালে সবচেয়ে সফল সিনেমার মর্যাদা দখল করে নিয়েছে ‘ধুরন্ধর’।
 
ভারতের অভ্যন্তরীণ বাজারেও সিনেমাটি দাপট দেখাচ্ছে। মুক্তির তৃতীয় সপ্তাহের সোমবারেও এটি আয় করেছে প্রায় ১৭ কোটি রুপি। দেশীয় বাজারে এখন পর্যন্ত এর মোট আয় দাঁড়িয়েছে ৫৯২.৩৭ কোটি রুপি।
 
বড়দিন ও ইংরেজি নববর্ষের ছুটিতে আয় আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ‘ধুরন্ধর’-এর এই সাফল্যের ফলে রণবীর সিংয়ের সিনেমা ভারতের সর্বকালের শীর্ষ ১০ আয়কারী ছবির তালিকায় জায়গা করে নিয়েছে, যেখানে আগে অবস্থান করেছিল রণবীর কাপুরের ‘অ্যানিমেল’।
 
সিনেমার সিক্যুয়েল ‘ধুরন্ধর ২’ ও খুব শিগগিরই আসছে। আগামী ২০২৬ সালের মার্চে ঈদুল ফিতরে মুক্তি পাবে এর পরবর্তী পর্ব, যা নিয়ে ইতোমধ্যেই সিনেমাপ্রেমীদের মধ্যে উন্মাদনা শুরু হয়ে গিয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ