পোস্টে নীলা ইস্রাফিল লিখেন, ‘সবার ভালোবাসা ও অনুপ্রেরণায় আমি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি বিশ্বাস করি একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য ঢাকা আমাদের অধিকার। আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি।’
এরপর নিজের ফেসবুক অ্যাকাউন্টে আরও দুটি পোস্ট করেন তিনি।
আরেকটি পোস্টে এনসিপির সাবেক এই নেত্রী বলেন, ‘আমি স্পষ্টভাবে বলতে চাই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে আমি একটি শৃঙ্খলাবদ্ধ, স্বচ্ছ এবং উন্নত নগর হিসেবে গড়ে তো তুলবই। পাশাপাশি আমার নগরী থাকবে রাজাকারমুক্ত কথা দিলাম!’
প্রসঙ্গত, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের ছেলে মুয়াজ আরিফের সাবেক স্ত্রী নীলা ইস্রাফিল। জুলাই গণ-অভ্যুত্থানে রাজপথে সক্রিয় ছিলেন তিনি। হাসিনার পতনের পর এনসিপি গঠিত হলে সেখানে যোগ দিয়েছিলেন তিনি।