ঢাবিতে লাঠি হাতে নারীর দিকে তেড়ে আসার ভিডিও ভাইরাল, তদন্তে ৩ সদস্যের কমিটি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ভোররাতে এক তরুণের লাঠি হাতে এক নারীর দিকে তেড়ে আসার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বুধবার ভোররাতে ঘটে যাওয়া এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, এক তরুণ লাঠি হাতে এক নারীর দিকে তেড়ে যাচ্ছেন। সহপাঠীদের ভাষ্য অনুযায়ী, ওই তরুণ ঢাকা বিশ্ববিদ্যালয়-এর বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের ২০২৩–২৪ সেশনের শিক্ষার্থী আহমেদ রাকিব। ভিডিওতে আরেক শিক্ষার্থীকে দেখা গেছে, যিনি থিয়েটার ও পারফরম্যান্স বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার তুষার বলে তাঁর পরিচিতজনেরা জানিয়েছেন।

তবে এ ঘটনায় জড়িত বলে যাদের নাম উঠে এসেছে, তাঁদের কারও বক্তব্য পাওয়া যায়নি। বুধবার দিবাগত রাতে আহমেদ রাকিবকে ফোন দিলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। অন্যদিকে শাহরিয়ার তুষারের নম্বরে কল করা হলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

ভিডিওতে দুই নারীকে দেখা যায়, যাদের মধ্যে একজনের দিকে লাঠি হাতে তেড়ে যান ওই তরুণ। ভুক্তভোগী নারীকে কাঁদতে কাঁদতে বিচারের দাবি জানাতে দেখা যায়। তিনি ভিডিওতে বলেন, পুরান ঢাকায় সেহরি খেয়ে তাঁরা টিএসসিতে ঘুরতে এসেছিলেন। একপর্যায়ে তাঁদের হেনস্তা করা হয়।

ভিডিওতে ওই নারী আরও অভিযোগ করেন, অভিযুক্ত ছাত্র তাঁদের ‘প্রোস্টিটিউট’ বলে সম্বোধন করেছেন। ক্ষোভ প্রকাশ করে তাঁকে বলতে শোনা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে তাঁরা নিজেদের নিরাপদ মনে করেন না এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছ থেকেই নির্যাতনের শিকার হয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানা-র উপপরিদর্শক স্বপন মিয়া বলেন, বিষয়টি সম্পর্কে তারা অবগত নন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ বলেন, ভিডিওটি তাঁরা দেখেছেন এবং ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: প্রথম আলো

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে