দেড় দশক পর ১০০ টাকার পাওনা পরিশোধ, সততায় মুগ্ধ স্থানীয়রা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১ আগস্ট, ২০২৬ ১৮:০৯:৩০
ছবি: সংগৃহীত

প্রায় ১৫ বছর আগে লেনদেনের সময় ভুলবশত ১০০ টাকা কম দিয়েছিলেন। সময়ের সঙ্গে সেই হিসাব ভুলে যাননি শমসের আলী। অবশেষে পাওনাদারের হাতে সেই ১০০ টাকা তুলে দিতে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলা থেকে আখাউড়ায় ছুটে আসেন তিনি। তার এই সততায় মুগ্ধ হয়েছেন পাওনাদারসহ স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (৩১ জুলাই) সদর উপজেলার মজলিশপুর থেকে আখাউড়া পৌর এলাকার খড়মপুরে এসে খাদেম এয়ার সার্ভিসের স্বত্বাধিকারী এম এন এইচ খাদেম দুলালের হাতে ১০০ টাকা পরিশোধ করেন শমসের আলী।

শমসের আলী বলেন, প্রায় ১৫ বছর আগে বিদেশে লোক পাঠানোসংক্রান্ত একটি লেনদেনের সময় ভুল করে ১০০ টাকা কম দেওয়া হয়েছিল। বিষয়টি দীর্ঘদিন ধরেই তার মনে ছিল। তিনি মনে করেন, অল্প হোক বা বেশি, অন্যের পাওনা পরিশোধ করা নৈতিক দায়িত্ব। পরে জানতে পারেন, ঢাকায় বসবাসকারী দুলাল খাদেম শুক্রবারে গ্রামের বাড়িতে আসেন। তাই সুযোগ পেয়ে তিনি পাওনা শোধ করতে চলে আসেন।

এম এন এইচ খাদেম দুলাল বলেন, এত বছর আগের ওই লেনদেনের কথা তার মনেই ছিল না। অনেক সময় ব্যস্ততার কারণে টাকা গুনে নেওয়া হয় না। শুক্রবার শমসের আলী এসে ১০০ টাকা হাতে তুলে দিলে তিনি বিস্মিত হন। পরে সেই টাকা আবার শমসের আলীকেই ফিরিয়ে দিয়ে বলেন, এটি দিয়ে কিছু খেয়ে নিতে। তিনি বলেন, "তার এই সততা আমাকে সত্যিই মুগ্ধ করেছে।"

১৫ বছর আগের মাত্র ১০০ টাকার পাওনা পরিশোধ করতে শমসের আলীর এই উদ্যোগ স্থানীয়দের কাছেও সততা, নৈতিকতা ও দায়বদ্ধতার এক অনন্য উদাহরণ হিসেবে প্রশংসিত হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. বিশ্বজুড়ে ইরানি এয়ারলাইনসের কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের সদ্য. সুবিধাজনক সময়ে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. খালেদা জিয়ার ছবি পোড়ানোর মামলায় কারাগারে আ.লীগ নেতা সদ্য. নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. বিশ্বজুড়ে ইরানি এয়ারলাইনসের কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের সদ্য. সুবিধাজনক সময়ে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. খালেদা জিয়ার ছবি পোড়ানোর মামলায় কারাগারে আ.লীগ নেতা সদ্য. নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস