নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সদ্য সংবাদ ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১০:০৩:৪৬
সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বাংলাদেশ সময় তখন মঙ্গলবার ভোর ৪টা ২০ মিনিট।

প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীরা। প্রধানমন্ত্রীর প্রেস উইং তার নিউইয়র্কে পৌঁছানোর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে আগে থেকেই জেএফকে বিমানবন্দরের টার্মিনাল-৮ এলাকায় জড়ো হন যুক্তরাষ্ট্র বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তাদের আয়োজনে সেখানে অনুষ্ঠিত হয় স্বাগত ও আনন্দ মিছিল।

কর্মসূচিতে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। তাদের হাতে ছিল বাংলাদেশের জাতীয় পতাকা, বিএনপির দলীয় পতাকা, ব্যানার, পোস্টার ও ফেস্টুন। বিভিন্ন স্লোগান ও করতালিতে মুখর হয়ে ওঠে বিমানবন্দর এলাকা।

স্বাগত মিছিলের আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে যুক্তরাষ্ট্র বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। এতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন, গিয়াস আহমেদ, আব্দুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান জিল্লুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া নিউ ইংল্যান্ড বিএনপির সভাপতি সৈয়দ বদরে আলম সাইফুল, ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু এবং নিউইয়র্ক মহানগর বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজাসহ নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রীর এ সফরকে প্রবাসী বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তাদের বক্তব্যে গণতন্ত্র, অর্থনৈতিক উন্নয়ন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান নিয়ে বিভিন্ন প্রত্যাশার কথা উঠে আসে।

সফরসূচি অনুযায়ী, ২১ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত নিউইয়র্কে অবস্থান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের প্রধান কর্মসূচি হিসেবে আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার।

এর আগে সোমবার সকালে তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। পরে ইস্তাম্বুলে প্রায় দুই ঘণ্টা ৩৫ মিনিট যাত্রাবিরতির পর নিউইয়র্কের উদ্দেশে ফের যাত্রা করে তাকে বহনকারী বিমান।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় ডিজেলের দাম, সামনে আরও বাড়ার আশঙ্কা সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ফের সতর্কবার্তা দিল ইরান সদ্য. বিশ্বজুড়ে ইরানি এয়ারলাইনসের কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের সদ্য. রেল মন্ত্রণালয়কে কড়া বার্তা দিলেন আম্মার সদ্য. সুবিধাজনক সময়ে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পাবনায় জামায়াতকর্মী হত্যার প্রতিবাদে বিক্ষোভ, দ্রুত বিচারের দাবি সদ্য. খালেদা জিয়ার ছবি পোড়ানোর মামলায় কারাগারে আ.লীগ নেতা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় ডিজেলের দাম, সামনে আরও বাড়ার আশঙ্কা সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ফের সতর্কবার্তা দিল ইরান সদ্য. বিশ্বজুড়ে ইরানি এয়ারলাইনসের কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের সদ্য. রেল মন্ত্রণালয়কে কড়া বার্তা দিলেন আম্মার সদ্য. সুবিধাজনক সময়ে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. পাবনায় জামায়াতকর্মী হত্যার প্রতিবাদে বিক্ষোভ, দ্রুত বিচারের দাবি সদ্য. খালেদা জিয়ার ছবি পোড়ানোর মামলায় কারাগারে আ.লীগ নেতা