ভিডিওতে তিনি কায়েমপুর ইউনিয়নের স্বরুপপুর এলাকায় কাশিনাথপুর আব্দুল মজিদ হাফিজিয়া ও দাখিল মাদরাসার উন্নয়নের উদ্দেশ্যে আয়োজিত মসজিদের ইসলামী জালসায় বক্তব্য দিতে গিয়ে বলেন, 'যারা দাঁড়িপাল্লার পক্ষে থাকবে না, তাদের কোরআনের মাহফিল শোনার কোনো দরকার নাই। কোরআন ও আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য সবাই দাঁড়িপাল্লার পক্ষে থাকবে।'
বিস্তারিত বিতর্কের বিষয়ে মিজানুর রহমান দাবি করেন, ভিডিওতে তার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।
এ ঘটনায় সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, 'জামায়াতে ইসলামী বরাবরই ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করে। ইসলামী জালসায় মানুষেরা কোরআন-হাদিস শুনতে যায়, সেখানে রাজনৈতিক বক্তব্য দেওয়া সমীচীন নয়।'
এর আগে, দেশের বিভিন্ন আসনের জামায়াত প্রার্থীদের ধর্মনির্ভর বক্তব্য নিয়ে একাধিকবার বিতর্ক দেখা দিয়েছে। সম্প্রতি ঝালকাঠি-১ আসনের প্রার্থী ফয়জুল হক এবং রংপুর-৪ প্রার্থী এটিএম আজম খানও সমালোচনার মুখে পড়েছেন।