ডা. শফিকুর রহমান ১১ দলীয় জোটের নন, পরিণত হয়েছেন গণমানুষের নেতায়

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান শুধু ১১ দলীয় জোটের নেতা নন, তিনি গণমানুষের নেতায় পরিণত হয়েছেন বলে মন্তব্য করেছেন কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আজিজুর রহমান স্বপন।

তিনি বলেন, “ডা. শফিকুর রহমান আমাদের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তিনি মানবিক মূল্যবোধে বিশ্বাসী এবং একটি নতুন, ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছেন।”

রোববার (২ ফেব্রুয়ারি) ডা. শফিকুর রহমানের কুড়িগ্রাম আগমন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৪ ফেব্রুয়ারি নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কুড়িগ্রামে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান। এ সময় তার সঙ্গে থাকবেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ সিগবাতুল এবং জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের রংপুর অঞ্চলের সহকারী পরিচালক শবেবর রহমান, এনসিপির কুড়িগ্রাম জেলা আহ্বায়ক মুকুল মিয়া, জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিয়া, জেলা কর্মপরিষদ সদস্য আলতাফ হোসেন ও জহুরুল ইসলাম, কুড়িগ্রাম সদর আমীর শিক্ষক শামসুল হুদা মিঠু, শহর কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম জুয়েল, একেএস কাজলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান