চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রতিবাদে ইবি শিবিরের বিক্ষোভ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
শিক্ষাঙ্গনসহ দেশব্যাপী ছাত্রদলের অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ড, জ্বালানি ও গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধি, বাকস্বাধীনতায় হস্তক্ষেপ এবং অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টির প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রশিবির।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে সমাবেশে মিলিত হয়। এ কর্মসূচিতে ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলীর নেতৃত্বে সাংগঠনিক সম্পাদক মো. জাকারিয়া হোসাইন, অফিস সম্পাদক হাসিবুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় তারা “সিটি কলেজে হামলা কেন? তারেক সরকার জবাব দে”, “আমরা ভাই আহত কেন? প্রশাসন জবাব দে”, “রামদাদলের ঠিকানা, এই বাংলায় হবে না”, “সন্ত্রাসীদের ঠিকানা, এই বাংলায় হবে না”, “সন্ত্রাস আর চাঁদাবাজ, মিলেমিশে একাকার”, “জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার”, “শিক্ষাঙ্গনে সন্ত্রাস চলবে না”, “শিক্ষা ও সন্ত্রাস একসাথে চলে না”, “পাম্প আছে, তেল নেই”, “খাম্বা আছে, কারেন্ট নেই”, “যে হবি স্বৈরাচার, তাকে বলবো বাংলা ছাড়”, “যদি হও স্বৈরাচার, জুলাই ফিরবে বারবার”—ইত্যাদি স্লোগান দেন।

শাখা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসাইন বলেন, “চট্টগ্রামের সিটি কলেজে নিয়মিত ক্লাস করতে আসা ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছে ছাত্রদল। শুধু তাই নয়, ছাত্রশিবির যখন তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করতে যায়, তখনও তাদের ওপর হামলার চেষ্টা করা হয়েছে। তবে তারা ব্যর্থ হয়েছে। ছাত্রশিবির যখন গণপ্রতিরোধ গড়ে তুলেছে, তখন হামলাকারীরা পিছু হটতে বাধ্য হয়েছে।

৫ আগস্ট পরবর্তী সময়ে ছাত্রলীগ যে ধরনের কর্মকাণ্ড করত, তারই ধারাবাহিকতায় একটি গোষ্ঠী একই ধরনের রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করে শিবিরের ওপর নির্যাতন চালাচ্ছে।”

শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী বলেন, “৫ আগস্ট পরবর্তী সময়ে একটি দল এই দেশকে নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করে যেখানে-সেখানে সন্ত্রাস, চাঁদাবাজি, গুন্ডামি ও মাস্তানি ছড়িয়ে দিয়েছে। এখন পর্যন্ত অসংখ্য মানুষ হত্যার শিকার হয়েছেন। এমনকি তাদের নিজেদের দলের কর্মীরাও হত্যার শিকার হয়েছেন। কিন্তু এসব ঘটনার কোনো সুষ্ঠু বিচার আমরা দেখতে পাইনি।”

তিনি আরও বলেন, “প্রকাশ্যে দেশীয় অস্ত্র দিয়ে আমাদের ভাইদের আঘাত করা হয়েছে। এই সন্ত্রাস আমরা আর সহ্য করবো না। ছাত্রশিবিরের জন্ম হয়েছে স্বৈরাচারের কবর রচনা করার জন্য। এখনো সময় আছে সতর্ক হয়ে যান, না হলে এ দেশের শিক্ষার্থীরা এর জবাব দেবে।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু একনেক সভা, আলোচনায় ১৬ মেগা প্রকল্প সদ্য. প্রধানমন্ত্রী ব্রিকসে না যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছিল আদানি: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, সৌদির প্রতিরোধে ধ্বংস সদ্য. ডিজেলের বদলে বিদ্যুতে চলবে ট্রেন, ৩৮২২ কোটি টাকার প্রকল্প একনেকে সদ্য. মশা নিধনে কেরোসিন ও ময়লা বাণিজ্যের অভিযোগে ডিএসসিসিতে দুদকের অভিযান সদ্য. স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. সর্বজনীন পেনশন ব্যবস্থায় আসছে বড় পরিবর্তন, মিলবে ঋণ-স্বাস্থ্যবিমা সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু একনেক সভা, আলোচনায় ১৬ মেগা প্রকল্প সদ্য. প্রধানমন্ত্রী ব্রিকসে না যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছিল আদানি: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, সৌদির প্রতিরোধে ধ্বংস সদ্য. ডিজেলের বদলে বিদ্যুতে চলবে ট্রেন, ৩৮২২ কোটি টাকার প্রকল্প একনেকে সদ্য. মশা নিধনে কেরোসিন ও ময়লা বাণিজ্যের অভিযোগে ডিএসসিসিতে দুদকের অভিযান সদ্য. স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. সর্বজনীন পেনশন ব্যবস্থায় আসছে বড় পরিবর্তন, মিলবে ঋণ-স্বাস্থ্যবিমা সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি