চট্টগ্রাম মহানগর এনসিপির কমিটি ঘোষণা, গণপদত্যাগের ডাক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
মীর মোহাম্মদ শোয়াইবকে আহ্বায়ক এবং আরিফ মঈনুদ্দিনকে সদস্য সচিব করে ১৬৯ সদস্যের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) রাত ১০টায় দলের অফিসিয়াল ফেসবুক পেজে এই কমিটি প্রকাশ করা হয়। তবে কমিটি ঘোষণার পরপরই দলের ভেতরে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ। নবঘোষিত কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে গণপদত্যাগের ঘোষণা দিয়েছেন একাংশের নেতাকর্মীরা। কমিটি ঘোষণার দেড় ঘণ্টার মাথায় রাত সাড়ে ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের ডাক দেন পদবঞ্চিত ও ক্ষুব্ধ নেতারা।

সদ্য ঘোষিত কমিটির দপ্তর সম্পাদক ও সাবেক যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ রাফসানজানি অভিযোগ করে বলেন, 'অর্থের বিনিময়ে এই কমিটি গঠন করা হয়েছে। এটি দপ্তর সম্পাদক হিসেবে এই পকেট কমিটির বিরুদ্ধে আমার প্রথম ও শেষ সংবাদ সম্মেলন। আমরা রাজনীতি ধ্বংসের এই পাঁয়তারার বিরুদ্ধে গণপদত্যাগ করছি।'

এনসিপি নেতা আরফাত আহমেদ রনি জানান, দীর্ঘদিনের ত্যাগী কর্মীদের বাদ দিয়ে ৭০ শতাংশ নতুন মুখ আনা হয়েছে। এমনকি কক্সবাজারের লোকজনকে নিয়ে এসে চট্টগ্রাম মহানগরের কমিটিতে রাখা হয়েছে।

এছাড়া, শুরু থেকে আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার পরও প্রচুর সক্রিয় নেতার নাম তালিকায় নেই বলে ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

এদিকে, নতুন কমিটির সদস্য সচিব আরিফ মঈনুদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যমে সবার সহযোগিতা চেয়ে বলেন, 'জুলাইয়ের শহীদ ও আহতদের রক্তের ঋণ শোধ করার শক্তি আল্লাহ আমাদের দিন। পুরোনো ব্যবস্থা ভেঙে এনসিপি যে নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি দিয়েছে, তা বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি