ছাত্রদলের ঢাকা মহানগর উত্তরে পদ পেলেন জামালপুরের আলম মাহমুদ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
জামালপুরের সরিষাবাড়ির কৃতি সন্তান আলম মাহমুদ সদ্য ঘোষিত জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটিতে ঢাকা মহানগর উত্তর শাখার সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। তার এই অর্জনে ময়মনসিংহ বিভাগের রাজনীতিতে যুক্ত হয়েছে নতুন এক সাফল্যের অধ্যায়।

আলম মাহমুদ জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার ভাটারা ইউনিয়নের ভেবলা গ্রামের বাসিন্দা। তিনি সাবেক ইউপি সদস্য আব্দুর রশিদের ছেলে। দীর্ঘদিনের রাজনৈতিক পথচলায় তিনি তৃণমূল থেকে উঠে এসে আজকের এই অবস্থানে পৌঁছেছেন।

রাজনৈতিক জীবনের শুরুতে তিনি ওয়ার্ড ছাত্রদলের অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি ভাটারা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, সরিষাবাড়ি উপজেলা ছাত্রদলের সদস্য এবং জামালপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ধাপে ধাপে নেতৃত্বের গুণাবলি ও সাংগঠনিক দক্ষতা প্রমাণ করে অবশেষে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে জায়গা করে নিয়েছেন তিনি।

নিজের প্রতিক্রিয়ায় আলম মাহমুদ বলেন, 'আমার রাজনৈতিক পরিশ্রমের মাধ্যমে আমি যে পদ পেয়েছি তাতে আমি অত্যন্ত আনন্দিত। আমি চাই সামনের দিনে সকলকে সঙ্গে নিয়ে দেশ ও দশের উন্নয়নে নিরলসভাবে নিষ্ঠার সহিত কাজ করে যেতে।'

তার এই অর্জনে এলাকাবাসী ও সহকর্মীদের মধ্যে আনন্দের ছোঁয়া দেখা গেছে। তারা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও তিনি তার দক্ষতা ও নেতৃত্বের মাধ্যমে সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যাবেন এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
 
সদ্য সংবাদ/ফারিয়াজ ফাহিম

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের