ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ছাত্রদল নেতার বিরুদ্ধে দায়ের করা “মিথ্যা ও হয়রানিমূলক মামলা” প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার মুড়াপাড়া এলাকায় রূপগঞ্জ প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এ সময় তারা যুবলীগ ক্যাডারদের হামলার বিচার এবং আলমগীর মোল্লা ও শঙ্কর আলী মোল্লাসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন—নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাছুম বিল্লাহ।, সরকারি মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শাওন শাকিল ভূঁইয়া, সদস্য সচিব আকিব হাসান, কলেজ শাখা সভাপতি আলামিন ইসলাম প্রিন্স এবং সাধারণ সম্পাদক কামরুল হাসান পাপ্পু।

এছাড়াও রূপগঞ্জ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন শাখার ছাত্রদলের সভাপতি–সম্পাদকসহ বহু নেতাকর্মী মানববন্ধনে অংশ নেন।

বক্তারা অভিযোগ করেন, “রাজনৈতিকভাবে হেয় করার জন্য ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করা হয়েছে। দ্রুত মামলা প্রত্যাহার ও হামলাকারীদের শাস্তি নিশ্চিত না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮