মন্ত্রী আরও অনুরোধ করেন, 'প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ করলে সরবরাহে সমস্যা দেখা দিতে পারে। তাই সবাই প্রয়োজন মতোই তেল নিন।'
তেলের দাম বৃদ্ধির সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, এ বিষয়টি নিয়ে কাজ করছে এনার্জি রেগুলেটরি কমিশন, তবে সরকার এখনও তেলের দাম বৃদ্ধি করেনি।
এর আগে সোমবারও খনিজ সম্পদ মন্ত্রী নিশ্চিত করেছিলেন, দেশের জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে। মন্ত্রী জনগণকে প্যানিক না হয়ে প্রয়োজন অনুযায়ী তেল নেওয়ার আহ্বান জানিয়েছিলেন।
মন্ত্রী আরও বলেন, 'ঈদের কারণে গত দুইদিন সরবরাহ কিছুটা বন্ধ থাকায় জনগণকে সামান্য চাপ অনুভব করতে হয়েছে।'