বুয়েটে নাসিরুদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারীর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে রাজনৈতিক স্লোগান দেওয়ার অভিযোগে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও প্রেস ব্রিফিং করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে বুয়েট শহীদ মিনারের সামনে থেকে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীরা জানান, নাসিরুদ্দিন পাটোয়ারী তার জনসংযোগ কর্মসূচির অংশ হিসেবে বুয়েট কেন্দ্রীয় মসজিদে নামাজ আদায় করতে আসেন। মসজিদ সবার জন্য উন্মুক্ত হওয়ায় সেখানে নামাজ পড়ার অধিকার সবার রয়েছে বলে উল্লেখ করেন তারা।

তবে নামাজ শেষে তার সঙ্গে রাজনৈতিক স্লোগান দেওয়া হয়েছে বলে অভিযোগ করে শিক্ষার্থীরা বলেন, 'নাসিরুদ্দিন পাটোয়ারীর এই কার্যক্রম বুয়েটকে অরাজনৈতিক ক্যাম্পাস হিসেবে ধরে রাখার অঙ্গীকারের পরিপন্থী।'

প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীরা বলেন, 'আবরার ফাহাদ এবং সাবেকুন্নাহার সনির প্রাণের বিনিময়ে আমরা বুয়েটে একটি অরাজনৈতিক ক্যাম্পাস অর্জন করেছি। ছাত্ররাজনীতির ভয়ংকর রূপ শুধু প্রাণহানিই ঘটায়নি, বহু শিক্ষার্থীর শিক্ষাজীবন ও ক্যারিয়ারকেও ধ্বংস করেছে।'

তারা আরো বলেন, 'আমরা যেকোনো মূল্যে এই অরাজনৈতিক ক্যাম্পাস ধরে রাখতে প্রতিজ্ঞাবদ্ধ। বুয়েটের মতো একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আমাদের একমাত্র পরিচয় হওয়া উচিত শিক্ষার্থী হিসেবে—কোনো রাজনৈতিক পরিচয়ে নয়। ক্যাম্পাস হবে জ্ঞানচর্চা, গবেষণা ও মানবিক মূল্যবোধ বিকাশের নিরাপদ ক্ষেত্র, কোনো রাজনৈতিক শক্তি প্রদর্শনের মঞ্চ নয়।'

বিক্ষোভে তারা স্পষ্ট জানান, বুয়েটে কোনো রাজনৈতিক দলের যেকোনো কর্মকাণ্ড শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করে এবং ভবিষ্যতেও রাজনীতিমুক্ত ক্যাম্পাস বজায় রাখতে বদ্ধপরিকর তারা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে