বুটিক ও নকশা কাজে স্বাবলম্বী হওয়ার স্বপ্নে এগিয়ে যাচ্ছে গ্রামীণ নারীরা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার প্রত্যন্ত গ্রাম জামতলা এলাকায় প্রতিদিনই চোখে পড়ে এক ব্যতিক্রমী দৃশ্য। হাতে প্লাস্টিকের ফ্রেমে বাঁধা শাড়ি কিংবা থ্রি-পিস, তাতে সুই-সুতা নিয়ে ব্যস্ত সময় পার করছেন নারীরা। কেউ শাড়িতে সূক্ষ্ম নকশা বুনছেন, কেউবা বুটিকের কাজ করছেন, আবার কেউ সেলাই মেশিনে তৈরি করছেন পোশাক। কাজের ফাঁকে গল্প-আড্ডা সব মিলিয়ে প্রাণচাঞ্চল্যে ভরপুর এক কর্মমুখর পরিবেশ।

এই নারীদের চোখে-মুখে স্পষ্ট স্বাবলম্বী হওয়ার স্বপ্ন। নিজেদের আয় দিয়ে সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনা, সন্তানদের শিক্ষিত করা এবং সমাজে মাথা উঁচু করে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয়ই তাদের এগিয়ে নিচ্ছে।

এই উদ্যোগের পেছনে রয়েছেন নারী উদ্যোক্তা নাদিরা আবুল কোরেশী। শৈশব থেকেই আঁকাআঁকি ও নকশার প্রতি আগ্রহ ছিল তার। কৈশোরেই তিনবার জাতীয় পুরস্কার অর্জন করেন তিনি। বর্তমানে স্বামী-সন্তানসহ যুক্তরাষ্ট্রে বসবাস করলেও দেশপ্রেম ও দেশের মানুষের জন্য কাজ করার ইচ্ছা তাকে টেনে এনেছে নিজ মাতৃভূমির মানুষের পাশে।

গ্রামীণ নারীদের দক্ষ জনশক্তিতে পরিণত করে তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে তিনি শুরু করেন আবুল হোসেন ‘কোরেশী প্রকল্প-২’। এই প্রকল্পের আওতায় নারীদের কাপড়ে নকশা, বুটিক, শাড়ি ও থ্রি-পিস তৈরি এবং সেলাইয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। জাতীয় পর্যায়ের প্রশিক্ষকদের মাধ্যমে তারা হাতে-কলমে শিখছেন আধুনিক নকশা ও উৎপাদন কৌশল।

সরেজমিনে দেখা যায়, প্রায় ৯০ জন নারী এই প্রকল্পে যুক্ত হয়ে নিজেদের সৃজনশীলতা দিয়ে তৈরি করছেন নান্দনিক পোশাক। তাদের তৈরি পণ্য শুধু স্থানীয় বাজারেই নয়, দেশের বিভিন্ন জেলা এবং বিদেশেও রপ্তানি হচ্ছে।

নারীদের তৈরি এসব পণ্য বাজারজাত করার জন্য “শাটী” নামে একটি ব্র্যান্ড গড়ে তোলা হয়েছে। এই ব্র্যান্ডের মাধ্যমে দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতির ছোঁয়া পাওয়া পোশাক ইতোমধ্যেই দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও জায়গা করে নিচ্ছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, পণ্য বিক্রির আয় সরাসরি এসব নারীদের হাতে তুলে দেওয়া হয়। ফলে তারা নিজেদের ও পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করতে পারছেন। পাশাপাশি তাদের সন্তানদের শিক্ষার জন্য দেওয়া হচ্ছে শিক্ষাবৃত্তি, যাতে নতুন প্রজন্ম শিক্ষিত হয়ে গড়ে উঠতে পারে।

শুধু অর্থনৈতিক নয়, সামাজিক উন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে এই প্রকল্পে। নারীদের কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দিয়ে আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার সুযোগ করে দেওয়া হচ্ছে।

প্রশিক্ষণ নেওয়া অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী হাওয়া খাতুন জানান, তাদের পরিবার আর্থিকভাবে দুর্বল। তাই তিনি এখানে প্রশিক্ষণ নিয়ে নিজের পড়াশোনার খরচ চালাতে এবং পরিবারের পাশে দাঁড়াতে চান।

জামতলা এলাকার মুনিরা মিষ্টি বলেন, 'আমার স্বামী বেকার হওয়ায় সংসারে প্রায়ই অভাব লেগে থাকে। তাই বুটিকের কাজ শিখে আয় করে সংসারে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে চাই। সন্তানদের লেখাপড়া করে শিক্ষিত করতে চাই।'

উদ্যোক্তা নাদিরা আবুল কোরেশী বলেন, 'গ্রামীণ নারীদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে তাদের আয়মুখী কাজে সম্পৃক্ত করাই আমার মূল লক্ষ্য। নারীরা স্বাবলম্বী হলে পরিবার যেমন উন্নত হবে, তেমনি দেশের অর্থনীতিও শক্তিশালী হবে।'

নাগেশ্বরীর এই উদ্যোগ আজ শুধু একটি প্রশিক্ষণ কার্যক্রম নয়, এটি হয়ে উঠেছে নারীর ক্ষমতায়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত। গ্রামীণ নারীদের এই অগ্রযাত্রা নিঃসন্দেহে দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সদ্য সংবাদ/আতিকুর রহমান

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের