ব্রেন টিউমারে আক্রান্ত অভিনেত্রী তানিয়া বৃষ্টি, অস্ত্রোপচার সম্পন্ন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। গতকাল হাসপাতালের বিছানায় তোলা একটি ছবি ফেসবুকে শেয়ার করে তিনি লেখেন, ‘কাল (আজ) আমার মাথায় সার্জারি, দোয়া করবেন আমার জন্য সবাই।’ তাঁর ফেসবুক পেজে দেওয়া আরেকটি পোস্টে জানানো হয়, তানিয়া বৃষ্টি শারীরিকভাবে বেশ অসুস্থ এবং এই মুহূর্তে তাঁর সম্পূর্ণ বিশ্রাম ও চিকিৎসার প্রয়োজন। এ কারণে শুটিং ডেট বা কাজসংক্রান্ত বিষয়ে আপাতত যোগাযোগ না করার অনুরোধও জানানো হয়।

জানা গেছে, আজ বিকেলে রাজধানীর শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তানিয়া বৃষ্টির মাথায় অস্ত্রোপচার করা হয়। অভিনয় শিল্পী সংঘর সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানিয়েছেন, অভিনেত্রীর ব্রেন টিউমারের অপারেশন সম্পন্ন হয়েছে এবং তা সফল হয়েছে।

নির্মাতা সকাল আহমেদ জানান, বিকেল সাড়ে ৪টায় অস্ত্রোপচার শুরু হয়ে রাত সাড়ে ৮টার দিকে শেষ হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, অস্ত্রোপচার সফল হয়েছে। অপারেশনের পর তানিয়া বৃষ্টিকে পোস্ট–অপারেটিভ ইউনিটে রাখা হয়েছে। তাঁর জ্ঞান ফিরেছে এবং আগামীকাল চিকিৎসকেরা শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে তাঁকে কেবিনে স্থানান্তরের সিদ্ধান্ত নিতে পারেন।

পরিবার ও ঘনিষ্ঠ সূত্র জানায়, বেশ কিছুদিন ধরেই তানিয়া বৃষ্টি অসুস্থতায় ভুগছিলেন। প্রায়ই তীব্র মাথাব্যথা হতো, সঙ্গে জ্বর ও ঠান্ডাজনিত সমস্যাও দেখা দিত। হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা–নিরীক্ষার পর তাঁর ব্রেন টিউমার ধরা পড়ে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আত্মপ্রকাশ করছে এনসিপির নতুন উইং, যোগ দিচ্ছেন ফাহিম-নাজমুল সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০