ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভে কালি!

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
ব্রাহ্মণবাড়িয়ায় জুলাইযোদ্ধা শহীদ মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভে কালি দেয়ার ঘটনা ঘটেছে। কারা এবং কেন স্মৃতিস্তম্ভটি বিকৃত করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

সোমবার (২৪ নভেম্বর) গভীর রাতে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্র জানা যায়, চিনাইর আঞ্জুমান আরা স্কুল অ্যান্ড কলেজের সামনে স্থাপিত মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভে কয়েক মাস আগে শেখ মুজিবুর রহমানের ক্ষতিগ্রস্ত ছবি অপসারণ করে তাঁর ছবি স্থাপন করা হয়েছিল।

একাধিক নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি জানান, দুই দিন আগে চিনাইরে একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। সেই উত্তেজনার জের ধরে কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে স্মৃতিস্তম্ভ বিকৃত করে অন্য পক্ষকে দায়ী করার চেষ্টা করতে পারে বলে ধারণা করছেন তারা।

মুগ্ধমঞ্চ নির্মাণের অন্যতম উদ্যোক্তা ও জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল আহমেদ বলেন, 'আমরা অত্যন্ত ব্যথিত। এ ঘটনার মধ্য দিয়ে জুলাইয়ের চেতনাকে আঘাত করা হয়েছে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮