ব্রাহ্মণবাড়িয়ায় স্বেচ্ছাসেবী ঐক্যজোটের ইফতার ও দোয়া মাহফিল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবী ঐক্যজোটের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) ব্রাহ্মণবাড়িয়া শহরের মসজিদ রোডের এ মালেক কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠান আয়োজিত হয়।

ইফতার ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন সোহেল তানভীর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন। প্রধান আলোচক ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল কাইয়ুম। অনুষ্ঠানটি উদ্বোধন করেন দৈনিক ফ্রন্টিয়ারের সম্পাদক ও এ মালেক গ্রুপের চেয়ারম্যান আব্দুল মালেক। এছাড়াও প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন নোভা গ্রুপের চেয়ারম্যান ও নোভা ইলেকট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালক মোঃ দিদার হোসাইন।

মোঃ সোহরাব শেখ তামিমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সক্রিয় সদস্য কাজী শাহীন হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পেশেন্ট কেয়ার শিশু ও জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ডিরেক্টর মোঃ ইয়াসিন চৌধুরী এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা সংগঠনের সামাজিক ও মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ডে তাদের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। সঞ্চালক মোঃ সোহরাব শেখ তামিম সংগঠনের আগামীর পথ চলায় সমাজসেবা কার্যালয়সহ প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

সভাপতির সমাপনী বক্তব্যে সোহেল তানভীর বলেন, “ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবী ঐক্যজোট ব্রাহ্মণবাড়িয়ার ৯টি উপজেলার ৬০টিরও বেশি সামাজিক ও মানবিক সংগঠনের সমন্বয়ে গঠিত। অতীতে এই জোট সকল যথাযথ সময়ে সামাজিক ও মানবিক ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখেছে। আমরা সকলের সম্মিলিত ঐক্যের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়াকে শিক্ষা, শান্তি ও সমাজসেবায় অনন্য নজির স্থাপন করতে চাই। এই লক্ষ্যে সংগঠনের দায়িত্বশীল সদস্য ও শুভাকাঙ্ক্ষীর সহযোগিতা কামনা করি।”

পরিশেষে ইফতার মাহফিলটি সুন্দর ও সাফল্যমণ্ডিত করার জন্য উপস্থিত সকল, আর্থিক সহযোগিতা প্রদানকারী এবং সময় ও শ্রম দিয়ে সহায়তা করা সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান