ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ: জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন”-প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার(১২ মে) সকালে হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে হাসপাতালের ডাঃ মিলন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মোসাম্মৎ কোহিনুর বেগমের সভাপতিত্বে এবং সিনিয়র স্টাফ নার্স নুর মোহাম্মদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের হাসপাতাল তত্ত্বাবধায়ক রতন কুমার ডালি।

বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন মোঃ নোমান মিয়া, জেলা ড্যাব সভাপতি ডাঃ মকবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ আকতার হোসেন, আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মোঃ হিমেল খান, বিএনএ এর সাধারণ সম্পাদক নাছিমা বেগম, সহ সভাপতি শেফালী আক্তার, ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের নার্সিং সুপার ভাইজার মো. জাকির হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারী কল্যান সমিতির সভাপতি মোঃ আঃ মোমেন, সিনিয়র স্টাফ নার্স মোছাম্মত রুনা আক্তার, সিনিয়র স্টাফ নার্স মোঃ আবুল হাসেম খানসহ হাসপাতালের কর্মকর্তা, চিকিৎসক, নার্স, নার্সিং শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা।

বক্তারা বলেন, 'স্বাস্থ্যসেবার অন্যতম প্রধান চালিকাশক্তি হচ্ছেন নার্সরা। রোগীর সেবায় দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মানবিকতা, দক্ষতা ও আন্তরিকতার মাধ্যমে নার্সরা স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। আধুনিক নার্সিং সেবার পথিকৃৎ ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে প্রতিবছর ১২ মে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়। নার্সদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং যথাযথ মর্যাদা প্রদান করা হলে দেশের স্বাস্থ্যসেবা আরও উন্নত হবে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের