বোরকা-নেকাব পরে তেল নিতে গিয়ে ধরা যুবক, ভিডিও ভাইরাল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
নওগাঁর পত্নীতলায় বোরকা ও নেকাব পরে নারী সেজে পেট্রোল পাম্প থেকে তেল নিতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছেন এক যুবক। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে, যা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ভাইরাল হওয়া ৫৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, বোরকা-নেকাব পরিহিত এক ব্যক্তি একটি মোটরসাইকেলের দিকে এগিয়ে গিয়ে সেটিতে উঠে পড়ছেন। এ সময় আশপাশে থাকা লোকজন তাকে ঘিরে বিদ্রুপমূলক মন্তব্য করতে থাকেন। পরে মোটরসাইকেল নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তিনি।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার রাতে উপজেলার নজিপুর বাজার এলাকার ‘মামুন ফিলিং স্টেশনে’ এ ঘটনা ঘটে। তেলের সংকটের কারণে পাম্পে তখন গ্রাহকদের দীর্ঘ লাইন ছিল এবং তেল নিতে অনেকক্ষণ অপেক্ষা করতে হচ্ছিল। এমন পরিস্থিতিতে হঠাৎ বোরকা পরে ওই যুবক তেল নিতে এলে সাধারণ মানুষের সন্দেহ হয় এবং বিষয়টি ধরা পড়ে।

পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠলে সেখানে উপস্থিত লোকজন তাকে দ্রুত সেখান থেকে সরিয়ে দেন, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী অভি হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তেল সংকটের কারণে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছিল। নারীদের অগ্রাধিকার পাওয়ার সুযোগ নিতে ওই যুবক ছদ্মবেশ ধারণ করেছিলেন বলে ধারণা করা হচ্ছে। পরে বিষয়টি ধরা পড়লে তাকে দ্রুত সরিয়ে দেওয়া হয়।

পত্নীতলা থানার ওসি নিয়ামুল হক বলেন, 'ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও ঘটনাটি দ্রুত ঘটায় তাৎক্ষণিকভাবে বিষয়টি জানা সম্ভব হয়নি। পরে সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি অবগত হন তিনি। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সবাইকে সতর্ক থাকতে হবে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফয়সল আমীন বিজয়ী সদ্য. সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ অ্যামনেস্টির,আইনমন্ত্রীকে চিঠি সদ্য. আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ সদ্য. বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. দুর্নীতি ও দেশপ্রেমের অভাবের কারণে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব হয়নি: ডেপুটি স্পিকার সদ্য. পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা সদ্য. শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটে অপসারণের নির্দেশ সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান