বনানী থানার 'ওসি' ও 'এসআই' এর বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
রাজধানীর বনানীতে জোরপূর্বক বাড়ি দখল করে বনানী থানার ওসি খালেদ মনসুর ও উক্ত থানার এস আই রায়হান এর সহযোগিতায় বাড়ির মালিককে মেরে ফেলার হুমকির অভিযোগ উঠেছে। রাজধানীর বনানী এলাকার ই-ব্লকের ১৩ নং রোডের ৫০ নম্বর বাসার নিচতলায় 'টার্কিস বাজার' নামক একটি প্রতিষ্ঠান নিয়ে বাড়ীর মালিক ও রেস্টুরেন্ট মালিকের বিবাদকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত বলে জানা গেছে।

অভিযোগ উঠেছে, রেস্টুরেন্টের মালিক সৈয়দ এহসানুল হক বাড়ির মালিকের সাথে চুক্তিনামা অনুযায়ী ১৪ মাস আগে রেস্টুরেন্টে থাকার বৈধতা শেষ হলেও এখনো রেস্টুরেন্ট ছেড়ে যাচ্ছেনা। বাড়ির মালিক ও রেস্টুরেন্ট মালিকের মধ্যে দীর্ঘদিন দেনা - পাওনা নিয়ে ঝামেলা চলছে। পরবর্তীতে বনানী থানার ওসি খালেদ মনসুরের হস্তক্ষেপে বাড়ীর মালিক ও রেস্টুরেন্ট মালিকের মধ্যে ২ মাস সময় বেঁধে দেয়া হয়।

তবে ঐ বাড়ির মালিক মাহমুদ আলী অভিযোগ করেছেন, ওসি খালেদ ও এসআই রায়হান রেস্টুরেন্ট মালিক এহসানুল হকের পক্ষপাতিত্ব করছে এবং বাড়ির মালিককে হুমকি-ধামকি দিচ্ছে।

তিনি বলেন, 'গত কয়েকমাসের বাড়ী ভাড়া আমাকে দেয়া হয়নি। উল্টো, আমার বাড়ি দখল করে থানার পুলিশের সহযোগিতায় আমার সাথে খারাপ ব্যবহার করছেন রেস্টুরেন্ট মালিক এহসানুল হক।'

এই ঘটনায় বাড়ীর মালিক স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর একটি অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে রেস্টুরেন্ট মালিক এহসানুল হক বলেন, 'ওসি খালেদ সাহেব আমাদেরকে ৩ মাস সময় বেঁধে দিয়েছেন। আমি ৩ মাস পর বাসা ছেড়ে যাবো।'

বনানী থানার ওসি খালেদ মনসুর বলেন, 'বাড়ির মালিককে হুমকি দেয়ার কোন প্রশ্নই আসেনা। আমরা বিষয়টাকে মিমাংসার চেষ্টা করছি এবং রেস্টুরেন্ট মালিককে ২ মাস সময় দিয়েছি। ২ মাস পর রেস্টুরেন্ট মালিককে বাসাটি ছেড়ে যেতে হবে।'

এদিকে, অভিযুক্ত বনানী থানার এস আই রায়হান হুমকি দেয়ার অভিযোগটি অস্বীকার করে বলেন, 'স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর বাড়ির মালিকের দায়েরকৃত অভিযোগটি মিথ্যা। তার সাথে এইরকম কোন অসদাচরণ আমরা করিনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অনুষ্ঠানের স্ক্রিনে ভেসে উঠল দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ছবি, দুই শিক্ষককে শোকজ সদ্য. ইউএনও থেকে সচিব হলেন সাইফুল ইসলাম জয় সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. প্রকল্প বাস্তবায়নে সময়সীমা মানা ও স্বচ্ছতা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ সদ্য. দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. SRHR সচেতনতায় বিএনওয়াইএনের ‘প্রজেক্ট দীপশিখা’ স্কুল ক্যাম্পেইন শুরু সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অনুষ্ঠানের স্ক্রিনে ভেসে উঠল দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ছবি, দুই শিক্ষককে শোকজ সদ্য. ইউএনও থেকে সচিব হলেন সাইফুল ইসলাম জয় সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. প্রকল্প বাস্তবায়নে সময়সীমা মানা ও স্বচ্ছতা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ সদ্য. দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. SRHR সচেতনতায় বিএনওয়াইএনের ‘প্রজেক্ট দীপশিখা’ স্কুল ক্যাম্পেইন শুরু