বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গায়িকাকে কানাডা থেকে এসে খুন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
টানা ছয় দিন নিখোঁজ থাকার পর ভারতের পাঞ্জাবের জনপ্রিয় সংগীতশিল্পী ইন্দর কৌর ওরফে যশিন্দর কৌর (২৯)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) ভোরে লুধিয়ানার নীলো খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কানাডা প্রবাসী এক যুবক পরিকল্পিতভাবে নেপাল রুট ব্যবহার করে ভারতে প্রবেশ করে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি পাঞ্জাবি সংগীতাঙ্গনে গভীর শোকের ছায়া ফেলেছে।

নিহত গায়িকার ভাই যতিন্দর সিংয়ের অভিযোগ অনুযায়ী, ১৩ মে রাত সাড়ে ৮টার দিকে ইন্দর কৌর তার ‘ফোর্ড ফিগো’ গাড়ি নিয়ে প্রয়োজনীয় কেনাকাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন এবং তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।

পরিবারের সন্দেহের তালিকায় শুরু থেকেই ছিল মোগা জেলার ভালোঁর গ্রামের বাসিন্দা সুখবিন্দর সিং ওরফে সুখা। অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে ইন্দর কৌরকে বিয়ের জন্য চাপ দিয়ে আসছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে ইনস্টাগ্রামের মাধ্যমে তাদের পরিচয় হয়। পরে ইন্দর জানতে পারেন, সুখবিন্দর বিবাহিত এবং তার সন্তানও রয়েছে। বিষয়টি জানার পর তিনি সম্পর্ক ছিন্ন করেন এবং বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে অভিযুক্ত।

তদন্তে আরও জানা গেছে, অভিযুক্ত কানাডা থেকে পরিকল্পনা করে নেপাল হয়ে গোপনে পাঞ্জাবে প্রবেশ করে। ১৩ মে রাতে তার সহযোগীদের নিয়ে ইন্দরের গাড়ি পথেই আটকে তাকে অপহরণ করা হয়। পরে তাকে হত্যা করে মরদেহ নীলো খালে ফেলে দেওয়া হয়। ঘটনার পর অভিযুক্ত আবারও নেপাল রুট ব্যবহার করে কানাডায় ফিরে যায় বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে নিহতের পরিবার। তাদের দাবি, নিখোঁজের পরপরই দ্রুত ব্যবস্থা নিলে হয়তো তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হতো।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিভিল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। জামালপুর থানার এসএইচও বলবীর সিং জানিয়েছেন, এ ঘটনায় সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে এবং পলাতক মূল আসামি ও তার সহযোগীদের গ্রেফতারে বিশেষ অভিযান চলছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. জুলাই যোদ্ধা কোটায় নিয়োগ নিয়ে বিতর্ক, এসেনশিয়াল ড্রাগসে শামীম আহমেদের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ সদ্য. থাইল্যান্ডে পালিয়েও থেমে নেই সাবেক এমপি রাজী ফখরুল, দেশে রাজনৈতিক নেটওয়ার্ক! সদ্য. কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট সদ্য. চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার মোহাম্মদপুর থানা ওয়ার্ড বিএনপির সভাপতি সদ্য. দক্ষিণ আফ্রিকায় পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশিসহ ৭ জনের সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. জুলাই যোদ্ধা কোটায় নিয়োগ নিয়ে বিতর্ক, এসেনশিয়াল ড্রাগসে শামীম আহমেদের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ সদ্য. থাইল্যান্ডে পালিয়েও থেমে নেই সাবেক এমপি রাজী ফখরুল, দেশে রাজনৈতিক নেটওয়ার্ক! সদ্য. কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট সদ্য. চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার মোহাম্মদপুর থানা ওয়ার্ড বিএনপির সভাপতি সদ্য. দক্ষিণ আফ্রিকায় পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশিসহ ৭ জনের