বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ, লালমনিরহাটের চার সীমান্ত থেকে ৩৩ জনকে ফিরিয়ে নিল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২

লালমনিরহাটের পাটগ্রাম, হাতীবান্ধা ও আদিতমারী উপজেলার চার সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পুশইনের চেষ্টা চালালেও তা ব্যর্থ হয়েছে। সীমান্তের শূন্যরেখায় জড়ো করা নারী-পুরুষ ও শিশুসহ ৩৩ জনকে শনিবার ভোরে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ। জেলার পুরো সীমান্তজুড়ে অতিরিক্ত সদস্য মোতায়েনসহ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।

বিজিবি, সীমান্ত সূত্র ও স্থানীয়রা জানায়, শুক্রবার (৫ জুন) সন্ধ্যায় লালমনিরহাট সীমান্তের ১০ গজ ভেতরে বাংলাদেশ-ভারতের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সীমান্তের প্রধান পিলার ৯১২ নম্বরের ২ নম্বর উপপিলারের কাছে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবির আহ্বানে বৈঠকে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম ও ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট মনোজ কুমারসহ উভয় দেশের প্রতিনিধিরা অংশ নেন। পরবর্তীতে সীমান্তের শূন্যরেখায় নিয়ে আসা লোকজনকে ভারতে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।

এর আগে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সীমান্তসংলগ্ন লাইট বন্ধ করে দেয় বিএসএফ। এ সময় জেলার আদিতমারী উপজেলার দিঘলটারী সীমান্তের বিপরীতে ভারতের কাউয়ারচর ও কুঠিবাড়ি সীমান্তের শূন্যরেখা থেকে ৭ জন এবং একই উপজেলার দুর্গাপুর সীমান্তের বিপরীতে ভারতের শ্রীলঙ্কাপাড়া সীমান্তের শূন্যরেখা থেকে ৫ জন, হাতীবান্ধা উপজেলার বড়খাতা সীমান্তের বিপরীতে ভারতের বুড়াসারডুবি সীমান্তের শূন্যরেখা থেকে ১১ জন এবং শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৬টায় পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের কামাতটারী এলাকার বিপরীতে ভারতের কোচবিহার রাজ্যের মাথাভাঙ্গা থানার পানিশালা সীমান্তের শূন্যরেখা থেকে ১০ জনকে ভারতে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ।

বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮৪৬ নম্বরের ১ নম্বর উপপিলারের একদিকে পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের কামাতটারী এলাকা, অপরদিকে ভারতের কোচবিহার রাজ্যের মাথাভাঙ্গা থানার পানিশালা সীমান্ত। এ সীমান্ত দিয়ে গত শুক্রবার ভারতের ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের মহানদী ক্যাম্পের টহল দলের সদস্যরা পাঁচ নারী, তিন পুরুষ ও দুই শিশু ছেলেকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। একই দিনে হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের সীমান্তের প্রধান পিলার ৮৮৬-এর কাছে ভারতের বুড়াসারডুবি এলাকা থেকে ১৫৭ বিএসএফ ব্যাটালিয়নের ছোটমধুসূদন ক্যাম্পের সদস্যরা তিনজন পুরুষ ও আটজন নারীকে ঠেলে পাঠানোর চেষ্টা করে।

এ ছাড়া আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তের প্রধান পিলার ৯২৫-এর বিপরীতে ভারতের কোচবিহার রাজ্যের শ্রীলঙ্কাপাড়া এলাকা থেকে ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পদ্মা ক্যাম্পের টহল দলের সদস্যরা একজন পুরুষ, চারজন নারী ও এক শিশুকে এবং একই উপজেলার ৯২৫ নম্বর প্রধান ও ৭ নম্বর উপপিলারের শূন্যরেখা দিয়ে ভারতীয় কাউয়ারচর ও কুঠিবাড়ি সীমান্ত এলাকা থেকে বিএসএফের মদনাকুড়া ক্যাম্পের সদস্যরা চারজন পুরুষ, দুজন নারী ও একজন শিশুকে ঠেলে পাঠানোর চেষ্টা করে।

এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রংপুর সেক্টর কমান্ডার কর্নেল এস এম শফিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সব সীমান্ত এলাকার জনগণকে সঙ্গে নিয়ে শক্ত প্রতিরোধ গড়ে তোলা হয়েছে। আমরা কোনো পুশইন হতে দেব না। যেসব সীমান্তে সমস্যা হয়েছে, প্রত্যেকটির ব্যাপারে আমরা মাঠপর্যায়ের কমান্ডার ও সিও পর্যায়ে কথা বলেছি। আমরা শক্তভাবে বলেছি, এভাবে পুশইন করা যাবে না। নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী পাঠাতে হবে।’

সূত্র: আজকের পত্রিকা

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি